ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) পথকুকুরের (Stray Dogs) উপদ্রব ও কামড়ের ঘটনা বেড়ে যাওয়ায় বড় পদক্ষেপ নিল যোগী আদিত্যনাথ সরকার (Yogi Adityanath Sarkar)। রাজ্য জুড়ে জেলা সদর ও পুরনিগম এলাকায় তৈরি হচ্ছে ডগ শেল্টার হোম এবং অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল (এবিসি) বা জন্মনিয়ন্ত্রণ কেন্দ্র।
মুখ্যমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে প্রকল্পের কাজ। প্রশাসনের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে মানবিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতেই সমস্যার স্থায়ী সমাধানে জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই একাধিক জেলায় জমি চিহ্নিতকরণ ও বাজেট বরাদ্দের প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে।
আরও পড়ুন : পাকিস্তানের অভিযোগের কড়া জবাব দিল ভারত, কাবুল বলল ‘অকালপক্ক পাকিস্তান’
সরকারি হিসেবে, প্রতিটি শেল্টার তৈরিতে খরচ হতে পারে আনুমানিক ৪.৭ থেকে ৫.৩ কোটি টাকা। ডিপিআর-এ কুকুরের থাকার জায়গা, খাবার, চিকিৎসা ও পরিচ্ছন্নতার পরিকাঠামোয় বিশেষ গুরুত্ব রাখা হয়েছে। লখনউ ও প্রয়াগরাজে জমি চূড়ান্ত করার কাজ শেষ।
শুধু বড় শহর নয়, ললিতপুর, হরদোই, বুলন্দশহর ও ফতেপুরের মতো জেলাতেও জমি নির্দিষ্ট করা হয়েছে। প্রশিক্ষিত কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে। সরকারের আশা, বন্ধ্যাকরণ ও নিরাপদ আশ্রয়ের মাধ্যমে পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বাড়বে।







