Saturday, June 13, 2026
HomeJust Inমাস্ক-মোদির বৈঠক, বৈদ্যুতিন গাড়ি নির্মাতা টেসলার নিয়োগ বিজ্ঞাপন

মাস্ক-মোদির বৈঠক, বৈদ্যুতিন গাড়ি নির্মাতা টেসলার নিয়োগ বিজ্ঞাপন

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই সপ্তাহে আমেরিকা (US) সফরে বৈঠক করেছেন বৈদ্যুতিন গাড়ি (Electric Vehicle) নির্মাতা সংস্থা টেসলার সিইও এলন মাস্কের (Elon Musk) সঙ্গে। তারপরই ভারতে নিয়োগের প্রক্রিয়া শুরু করল টেসলা। বিভিন্ন পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বৈদ্যুতিন গাড়ি নির্মাতা সংস্থা ১৩টি পদের জন্য কর্মী নিয়োগ করবে। লিঙ্কডইন পেজে সোমবার এজন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে টেসলার তরফে। তাতকে মুম্বই ও দিল্লির জন্য বিভিন্ন উচ্চপদে নিয়োগের কথা বলা হয়েছে। মুম্বইয়ের জন্য কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার, ডেলিভারি অপারেশনস স্পেশালিস্ট নিয়োগ করা হবে।

ভারতে ব্যবসার বিষয়ে টেসলার তরফে উষ্মা প্রকাশ করা হয়েছিল। তারা জানিয়েছি্ল, ভারতে প্রচুর আমদানি শুল্ক। তবে এখন ৪০ হাজার ডলারের বেশি হলে ১১০ শতাংশ থেকে কমিয়ে বেসিক কাস্টম ডিউটি ৭০ শতাংশ করা হয়েছে। ইলেক্ট্রিক ভেহিকল বাজারে এখনও চীনের থেকে অনেকটা পিছিয়ে ভারত। গত বছর ভারতের ইলেকট্রিক গাড়ি ১ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। সেখানে চীনের বিক্রি হয়েছে ১ কোটি ইউনিটেরও বেশি।

আরও পড়ুন: কত টাকার অস্ত্র বিক্রি করেছে ভারত? হিসেব দিল মোদি সরকার

মনে করা হচ্ছে মোদি মাস্কের এই বৈঠকের ফলেই টেসলার এই সক্রিয়তা। তবে মাস্ক এখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। ফলে মাস্ক নিজের সংস্থার পক্ষে না কি আমেরিকা প্রশাসনের জন্য এই বৈঠক কররে্ছেন কি না সেই বিষয়ে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d