HomeScrollজ্ঞানেশের নিয়োগ থেকে কমিশনের সিদ্ধান্ত, একাধিক প্রশ্নে সুপ্রিম কোর্টে তৃণমূল,চলতি সপ্তাহেই হবে...
TMC

জ্ঞানেশের নিয়োগ থেকে কমিশনের সিদ্ধান্ত, একাধিক প্রশ্নে সুপ্রিম কোর্টে তৃণমূল,চলতি সপ্তাহেই হবে শুনানি

নির্বাচন কমিশনের শীর্ষ পদে নিয়োগ থেকে একাধিক সিদ্ধান্ত, প্রধান নির্বাচন কমিশনারকে ঘিরে আইনি লড়াইয়ে তৃণমূল

ওয়েব ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) ঘিরে আইনি লড়াই আরও জোরাল করল তৃণমূল কংগ্রেস। তাঁর নিয়োগ এবং দায়িত্বে থাকাকালীন নেওয়া একাধিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছে ঘাসফুল শিবির। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী মেনকা গুরুস্বামী। চলতি সপ্তাহেই মামলাটি শোনা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

সাংসদ দোলা সেনের দায়ের করা এই মামলায় জ্ঞানেশ কুমারের নিয়োগের পাশাপাশি নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। মামলায় কেন্দ্রীয় সরকার এবং অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকেও যুক্ত করা হয়েছে।

আরও খবর :  পাঞ্জাবের মোগায় দোকানের সামনে এলোপাথাড়ি গুলি, মৃত্যু দুই যুবকের, আহত আরও দু’জন

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে ঘিরেও আপত্তি জানিয়েছে তৃণমূল। দলের অভিযোগ, এই প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে এবং রাজ্যে বিপুল সংখ্যক আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। নির্বাচন কমিশনের ভিতরে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, অন্য দুই কমিশনারের সঙ্গে আলোচনা না করেই জ্ঞানেশ কুমার একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তগুলির বিরুদ্ধে কমিশনের অন্দরেও বারবার আপত্তি উঠেছিল বলে দাবি করা হয়েছে।

পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত আরেকটি মামলাও বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তৃণমূলের এই নতুন মামলাটিকে সেই মামলার সঙ্গে যুক্ত করে একসঙ্গেই শুনানি করা হবে বলে জানিয়েছে আদালত। এদিকে জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিতে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে কর্মসূচির পরিকল্পনা করেছে বিরোধী ইন্ডিয়া জোট। সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার দাবিও তুলতে চলেছে বিরোধীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News