HomeScrollটাইগারকে নিশানা করার আগে আমিরকে টার্গেট? গুলিকাণ্ডে তদন্তে নতুন মোড়
Aamir Khan

টাইগারকে নিশানা করার আগে আমিরকে টার্গেট? গুলিকাণ্ডে তদন্তে নতুন মোড়

আমিরের কাছে পৌঁছনো কঠিন হওয়ায় পরিকল্পনা বদলের অভিযোগ, অভিযুক্তদের সম্ভাব্য সহযোগীদের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ

ওয়েব ডেস্ক : বলিউড অভিনেতা টাইগার শ্রফের (Tiger Shroff) গাড়িতে গুলিচালনার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। সূত্রের খবর, টাইগারকে নিশানা করার আগে আমির খানকে (Amir Khan) আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তকারীদের সন্দেহ।

সূত্রের খবর, অভিযুক্তরা মুম্বইয়ে প্রায় এক মাস ধরে ছিলেন। এই সময়ের মধ্যে আমির খানের বাড়ির আশপাশে একাধিকবার নজরদারি চালানোর অভিযোগ উঠেছে। কিন্তু অভিনেতা কখনও শুটিংয়ের কাজে বাড়ির বাইরে থাকতেন, আবার কখনও দীর্ঘ সময় বাড়িতেই থাকতেন। ফলে তাঁকে কাছে পাওয়া কঠিন হয়ে পড়েছিল বলে পুলিশের সূত্রে খবর।

আরও খবর :  ‘মায়ের পছন্দ না হলে অন্য কিছু করান’, ২৯ বছরের লক্ষ্মীপুজোয় অপরাজিতার বাড়িতে কী কী ভোগের আয়োজন?

এর পরেই পরিকল্পনা বদলে টাইগার শ্রফকে নিশানা করা হয় বলে অভিযোগ। মুম্বইয়ের জুহু এলাকায় একটি মাঠে ফুটবল খেলতে যাওয়ার অভ্যাস ছিল টাইগারের। সেই সুযোগের কথা মাথায় রেখেই তাঁকে লক্ষ্য করা হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। গত ১৮ অক্টোবর জুহু এলাকায় টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনার পর বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্ত শত এগোচ্ছে ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য।

[youtube-feed feed=1]
Read More

Latest News