Tuesday, June 30, 2026
HomeScroll১২ হাজার বছর পর জাগল আগ্নেগিরি! বাতিল বিমান, ভারতে কী প্রভাব?
Ethiopia volcanic ashes

১২ হাজার বছর পর জাগল আগ্নেগিরি! বাতিল বিমান, ভারতে কী প্রভাব?

জেগে উঠল ইথিওপিয়ার আগ্নেয়গিরি! ছাই এসে পৌঁছল দিল্লিতে

ওয়েব ডেস্ক : পেরিয়ে গিয়েছে ১২ হাজার বছর। এত বছর পর ফের জেগে উঠল ইথিওপিয়ার আগ্নেয়গিরি (Ethiopia volcano)। আর সেই অগ্নুৎপাতের ছাই এসে পৌঁছল দিল্লিতে (Delhi)। এর ফলে রাজধানীতে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে বলে খবর। ইতিমধ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। দিল্লি থেকে এই ছাই উত্তর-পূর্ব দিকে যাচ্ছে বলে জানা যাচ্ছে।

এর ফলে সতর্কবার্তা জারি করা হয়েছে ডিজিসিএ (DGCA)-র তরফে। নির্দেশ দিয়ে বলা হয়েছে, আগ্নেয়গিরি (Volcano) থেকে যে জায়গাগুলি থেকে বেশিমাত্রায় ছাই বেরচ্ছে, সেই জায়গাগুলি এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কতটা উচ্চতায় বিমান ওড়ানো যাবে তা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, বিমানের মধ্যে যদি কোনও রকমের গন্ধ পাওয়া যায়, অথবা বিমানের ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্র বিকল হয়, তাহলে সঙ্গে সঙ্গে জানাতে হবে।

আরও খবর : রাম মন্দিরে ধ্বজা উত্তোলন নরেন্দ্র মোদির

আবহবিদরা জানাচ্ছেন, সোমবার রাতেই যোধপুর-জয়সলমের প্রবেশ করেছে ইথিওপিয়ার ছাই। দিল্লির পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানাতে, পাঞ্জাব, রাজস্থান ও মহারাষ্ট্রেও এর প্রভাব পড়তে শুরু করেছে। জানা যাচ্ছে, এই ছাই মেঘ প্রবেশ করেছে পাকিস্তানের আকাশেও। তবে এসবের ফলে রাজধানী দিল্লির দূষণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর কারণে ইতিমধ্যে আকাশ এয়ার, ইন্ডিগো ও কেএলএম সহ একাধিক বিমান সংস্থা উড়ান বাতিলের কথা জানিয়েছে।

আকাশ এয়ারের তরফে জানানো হয়েছে, জেড্ডা কুয়েত, আবুধাবি থেকে ২৪ ও ২৫ নভেম্বর পর্যন্ত যত বিমান ছিল তা বাতিল করা হয়েছে। কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স অ্যামস্টারডাম-দিল্লি, দিল্লি-অ্যামস্টারডাম বিমান পরিষেবা বাতিল করেছে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে গোটা পরিস্থিতির উপর তারা নজর রাখছে। বারতি সতর্কতা অবলম্বন করছে এয়ার ইন্ডিয়াও।

প্রসঙ্গত, বারো হাজার বছর আগে জেগে উঠেছিল ইথিওপিয়ার আগ্নেয়গিরি (Ethiopia volcano)। তার পর আবার সেখান থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। এটিকে বিরল ঐতিহাসিক ও প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। যে আগ্নেয়গিরি থেকে এই অগ্নুৎপাত হয়েছে, সেটির নাম হল ‘হেলি গুব্বি’। রবিবার জেগে ওঠে আগ্নেয়গিরি। যার কারণে বিশ্বের উড়ান চলাচল ব্যহত হচ্ছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO