Monday, May 18, 2026
HomeBig newsনীতীশ কুমারের শপথ, দেখুন Live
Nitish Kumar

নীতীশ কুমারের শপথ, দেখুন Live

ফের উপমুখ্যন্ত্রী সম্রাট চৌধুরী, বিজয় সিনহা

ওয়েবডেস্ক- দশমবারের মতো মুখ্যমন্ত্রী (Bihar Cm) পদে শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। গান্ধী ময়দানে বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এদিন তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। শপথে গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা, চন্দ্রবাবু নাইডু।

দশমবারের মতো মুখ্যমন্ত্রীর মসনদে নীতীশ কুমার। ফের উপমুখ্যন্ত্রী সম্রাট চৌধুরী, বিজয় সিনহা। দুজনেই শপথ নিলেন।

নীতীশ পুত্র নিশান্ত কুমার বলেন, “দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমি আমার বাবাকে অভিনন্দন জানাই। জনগণ আমাদের প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে। আমি জনগণকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই।”

উল্লেখ্য, বুধবার ১৮ নভেম্বর বিহার বিধানসভার সেন্ট্রাল হলে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে নীতীশ  কুমারকে এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছিল। এর পর রাজভবনে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন, সরকার গঠনের দাবি জানান।

আরও পড়ুন- নীতীশের মন্ত্রিসভায় কে কোন মন্ত্রী হলেন? দেখে নিন এক নজরে

বুধবার নীতিশ কুমারের পদত্যাগের আগে বেশ কয়েকটি বৈঠক হয়। জেডিইউ পরিষদীয় দল মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়।

বিহার বিধানসভা নির্বাচনে বিরাট জয় পেয়ছে এনডিএ। ২০২ আসনে জিতেছে এনডিএ। বিজেপি ৮৯টি আসন জিতেছে। নীতীশ কুমারের জেডিইউ ৮৫টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি (আর)২৯টি আসনে লড়াই করে ১৯টি আসনে জয়লাভ করে। পাশাপাশি হিন্দুস্তানি আওয়াম মোর্চা পাঁচটি আসন এবং জাতীয় লোক মোর্চা চারটি আসন জিতেছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot