Monday, June 29, 2026
HomeScrollবেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
Hiraan Chatterjee

বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন

সিঁদুরদান থেকে শুরু করে নবদম্পতির হাসিমুখ, ধরা পড়ল শেয়ার করা ছবিতে

কলকাতা: বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiraan Chatterjee)। মঙ্গলবার নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের একাধিক ছবি শেয়ার করে নিয়ে জীবনের এই নতুন অধ্যায়ের কথা জানান তিনি।

হিরণের জীবনসঙ্গিনীর নাম ঋতিকা গিরি। শেয়ার করা ছবিতে ধরা পড়েছে বিয়ের নানা মুহূর্ত—সিঁদুরদান থেকে শুরু করে নবদম্পতির হাসিমুখ।

গত লোকসভা নির্বাচনে ঘাটালে দেবের কাছে হারের পর গেরুয়া শিবিরের নেতা-অভিনেতাকে রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায়নি। কিন্ত শোনা গিয়েছিল নতুন করে বসন্ত এসেছে হিরণের জীবনে। তবে ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যেত, সম্পর্কে তৃতীয় কারও প্রবেশের জন্যেই নাকি প্রথম স্ত্রী অনিন্দিতার সঙ্গে দূরত্ব বেড়েছে হিরণের।এবার জল্পনাকে সত্যি করেই দ্বিতীয়বার বিয়ে করলেন হিরণ চট্টোপাধ্যায়।

তবে জীবনের দ্বিতীয় ইনিংস কলকাতায় নয়, বরং শহর থেকে বহুদূরে বারাণসীতে শুরু করলেন অভিনেতা। মা গঙ্গাকে সাক্ষী রেখে বিশেষ বান্ধবীর সিঁথি রাঙিয়ে দিলেন সিঁদুরে। বারাণসীর ঘাট থেকে ভাইরাল হওয়া সেই ছবিতেই দেখা গেল, লাল বেনারসিতে সেজেছিলেন কনে।

আরও পড়ুন: অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের

অন্যদিকে ছিমছাম হলুদ পাঞ্জাবিতেই বিয়ে সারতে দেখা গেল হিরণকে। পাত্রীর পরিচয় নিয়ে কৌতূহল অস্বাভাবিক নয়! জানা গেল, হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী’র নাম ঋত্বিকা গিরি। পেশায় তিনি মডেল। মঙ্গলবার ফেসবুক পোস্টে নিজেই এই সুখবর ভাগ করে নিয়েছিলেন হিরণ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট সরিয়ে ফেলেন তিনি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO