Tuesday, June 2, 2026
HomeScrollবিচারপতির ‘ইমপিচমেন্ট’ মামলা খারিজ করল হাইকোর্ট

বিচারপতির ‘ইমপিচমেন্ট’ মামলা খারিজ করল হাইকোর্ট

ওয়েব ডেস্ক: সংখ্যালঘু প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) বিচারপতি শেখর কুমার যাদব (Judge Shekhar Kumar Yadav)। সেই কারণে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন (Impeachment Motion) দাবি করে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় আদালতে। এবার এই মামলা খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি আত্তু রহমান মাসুদী ও বিচারপতি সুভাষ বিদ্যার্থীর ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে দেয়।

গত রবিবার প্রয়াগরাজে ‘এক দেশ এক আইন’ নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের একটি আলোচনা সভা যোগ দেন বিচারপতি শেখর কুমার যাদব। সেখানে তিনি মন্তব্য করেন, “সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা অনুযায়ী কাজ করা উচিত, এটাই আইন” এছাড়াও তিনি সেখানে সাফ জানান, “হিন্দুস্তান বলতেও আমার কোন দ্বিধা নেই।” তাঁর এই মন্তব্যকে ঘিরে দেশজুড়ে বিতর্কের বাতাবরণ তৈরি হয়।

আরও পড়ুন: দিল্লি ওয়াকফ বোর্ডে অশ্বিনী কুমারের নিয়োগ বাতিলের আবেদন খারিজ

রাজ্যসভায় কংগ্রেস সংসদ সদস্য কপিল সিবলসহ ৫৪ জন ওই বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার দাবি পেশ করেন। সেই প্রস্তাবে বলা হয়, “বিচারপতি যাদব আপত্তিকর, অবমাননাকর এবং ঘৃণ্য বিবৃতি দিয়েছেন” সেই প্রস্তাবে আরও বলা হয়, “কোনও মামলাকারীই এমন বিচারপতির কাছে ন্যায়বিচারের আশা করতে পারে না।”

অন্যদিকে, এই বিতর্কের পরেই বিচারপতি যাদবকে শুধুমাত্র সেই সব মামলা শোনার দায়িত্ব দেওয়া হয়, যেগুলি জেলা আদালতের ২০১০ সাল পর্যন্ত দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পেশ হওয়া আবেদন। অর্থাৎ, আইনজীবী মহলে যেসব মামলাগুলির গুরুত্ব অত্যন্ত কম, সেগুলিই শুনতে বলা হয় তাঁকে। তবে অবশেষে এই মামলার নিষ্পত্তি হল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO