Friday, May 15, 2026
HomeScrollমিশনে সদা প্রস্তুত ‘ভৈরব বাহিনী’, রেড রোডের প্যারেডে সেনার বিশেষ শক্তির ঝলক
Bhairav ​​Bahini

মিশনে সদা প্রস্তুত ‘ভৈরব বাহিনী’, রেড রোডের প্যারেডে সেনার বিশেষ শক্তির ঝলক

রেড রোডের প্যারেডে সেনার বিশেষ শক্তির ঝল

নয়াদিল্লি: সময় কম, নির্দেশ এলেই ঝাঁপিয়ে পড়তে হবে শত্রুর উপর—এই নীতিতেই গড়ে উঠেছে ভারতীয় সেনার বিশেষ ইউনিট ‘ভৈরব ব্যাটেলিয়ন’। সাধারণতন্ত্র দিবসে (Republic Day 2026) প্রথমবার রেড রোডের (Red Road) কুচকাওয়াজে এই অত্যাধুনিক বাহিনীর শক্তি ও প্রস্তুতির ঝলক দেখতে চলেছেন কলকাতাবাসী। আগ্নেয়াস্ত্র হাতে, মুখে যুদ্ধের রং, পরনে ক্যামোফ্লেজ ইউনিফর্ম আর মাথায় টুপি—সকালবেলার প্যারেডে অল্প গতিতে দৌড়তে দৌড়তে রেড রোডে প্রবেশ করবে সেনার এই এলিট বাহিনী।

সেনা সূত্রে জানা গিয়েছে, ‘ভৈরব ব্যাটেলিয়ন’ মূলত সাধারণ অস্ত্রধারী সেনা ও বিশেষ বাহিনীর মধ্যবর্তী এক শক্তিশালী সেতু। অত্যাধুনিক যুদ্ধ কৌশলকে সামনে রেখেই এই বাহিনীকে গড়ে তোলা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা ও স্ট্র্যাটেজি বিশ্লেষণ করে ভৈরবদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুধু স্বয়ংক্রিয় রাইফেল বা আধুনিক অস্ত্র চালনায় নয়, ড্রোন অপারেশন, সাইবার যুদ্ধ ও দ্রুত আক্রমণ কৌশলেও পারদর্শী এই বাহিনী।

আরও পড়ুন: অ-হিন্দুদের ‘নো এন্ট্রি’! বড় সিদ্ধান্ত বদ্রীনাথ-কেদারনাথ কমিটির

ছোট ছোট দলে বিভক্ত হয়ে যে কোনও মিশনে দ্রুত আঘাত হানাই ভৈরবদের মূল শক্তি। শত্রুপক্ষের উপর ‘প্রথম ধাক্কা’ দেওয়ার জন্যই তাদের তৈরি রাখা হয় ‘ফাইট টুনাইট’ মুডে। সেনা সূত্রের খবর, জম্মু-কাশ্মীর, রাজস্থান এবং উত্তর-পূর্ব ভারতের লাইন অফ কন্ট্রোল ও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ইতিমধ্যেই মোতায়েন রয়েছে ভৈরব ব্যাটেলিয়নের একাধিক ইউনিট। খুব অল্প সময়ের মধ্যে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার ক্ষমতা রাখে এই বাহিনী। সোমবার রেড রোডের প্যারেডে অংশ নেবে ষষ্ঠ ভৈরব ব্যাটেলিয়নের সদস্যরা।

ভৈরবদের পাশাপাশি এবছর রেড রোডের কুচকাওয়াজে বিশেষ আকর্ষণ সেনাবাহিনীর উভচর যান। মোটা চাকার এই যান জল, জলাভূমি এমনকি পাথুরে রাস্তাতেও সমান দক্ষতায় চলতে পারে। বন্যার সময় উদ্ধারকাজ থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র—দুই ক্ষেত্রেই এর কার্যকারিতা ইতিমধ্যেই প্রমাণিত।

এছাড়াও কুচকাওয়াজে প্রদর্শিত হবে সেনাবাহিনীর বিভিন্ন কামান ও মিসাইল ব্যবস্থা। দর্শকরা জানতে পারবেন কীভাবে মুহূর্তের মধ্যে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে গিয়ে শত্রুপক্ষের বিমান পর্যন্ত ধ্বংস করা সম্ভব। সেনাবাহিনীর পাশাপাশি নৌসেনা ও বায়ুসেনার ব্যান্ড, এবং কলকাতা পুলিশের সার্জেন্টদের বাইক শো—সব মিলিয়ে এবছর রেড রোডের প্যারেড হতে চলেছে শক্তি, প্রযুক্তি ও শৃঙ্খলার এক অনন্য প্রদর্শনী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto