Monday, June 29, 2026
HomeScrollচণ্ডীতলায় ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, গ্রেফতার ৭
Fake Call center

চণ্ডীতলায় ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, গ্রেফতার ৭

সাত জনের মধ্যে ৩ জন নেপালের বাসিন্দা!

ওয়েব ডেস্ক : ভুয়ো কল সেন্টারের (Fake Call center) পর্দা ফাঁস করল চণ্ডীতলা থানার পুলিশ (Police)। গোপন সূত্রে খবর পেয়ে গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় অভিযান চালিয়েছিল পুলিশ। আইয়া বাঁধপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার (Arrest) করা হয় বলে খবর।

পুলিশ সূত্রে খবর, অভিযানে ওই বাড়ি থেকে ৫টি ল্যাপটপ, ২৯টি মোবাইল ফোন, একাধিক পাসবই ও চেকবই, বিপুল সংখ্যক সিম কার্ড, ওয়েব ক্যামেরা, সিসিটিভি সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া সাত জনের মধ্যে ৩ জন নেপালের বাসিন্দা, ২ জন ঝাড়খণ্ড এবং ২ জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানবানো হয়েছে পুলিশের (Police) তরফে।

আরও খবর : মাঘের শুরুতেই শীত উধাও! বিদায় নিচ্ছে শীত? কী জানাচ্ছে হাওয়া অফিস

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা বিভিন্ন গেমিং প্ল্যাটফর্ম ও ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রতারণা (Scam) করত। অনলাইনের মাধ্যমে ভুয়ো প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।

এই ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের আদালতে পেশ করা হলে আদালত অভিযুক্তদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না এবং প্রতারণার আর্থিক লেনদেনের পরিমাণ কত? তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO