Friday, June 19, 2026
HomeScrollহুমায়ুনের ইউ-টার্ন, হঠাৎ কী হল দেখুন?

হুমায়ুনের ইউ-টার্ন, হঠাৎ কী হল দেখুন?

কলকাতা: অবশেষে নিজের অবস্থান থেকে সরলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বিধায়ক হিসেবে তিনি শৃঙ্খলার ঊর্ধ্বে নন। তাই দলীয় শৃঙ্খলা মেনেই চলবেন। মঙ্গলবার জানালেন হুমায়ুন কবীর। প্রকাশ্যে অবাঞ্ছিত মন্তব্য করায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুনকে শোকজ করে চিঠি দিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়। ভরতপুরের তৃণমূল বিধায়কের শো কজের জবাবে সন্তুষ্ট হয়নি দলের শৃঙ্খলারক্ষা কমিটি। হুমায়ুন কবীরকে (TMC MLA Humayun Kabir) মঙ্গলবার তলব করল তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি (TMC Disciplinary Committee )। শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরা দিয়ে এভাবেই ‘বাধ্য’ কর্মীর মতো দলের কথা মেনে নিলেন ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক। হুমায়ুন জানিয়ে দিলেন, দলীয় শৃঙ্খলা মেনে চলবেন তিনি। এই বৈঠক থেকে হুমায়ুনের মত বাকি বিধায়কদেরও সতর্ক করা হয়েছে।

এদিন বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক হুমায়ুন কবীর বলেন, দলের শৃঙ্খলাভঙ্গ করিনি। ১১ তারিখ বিরোধী দলনেতার মন্তব্যের প্রেক্ষিতে ১২ তারিখ আমি যে মন্তব্য করেছিলাম সেই ব্যাপারটাই ক্লোজ। আমাকে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে ডাকা হয়েছে। এসেছি আলোচলা হয়েছে। ওনারা আমাকে কয়েকটি উপদেশ দিয়েছেন। আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি। ওনারা আমাদের কথা দিয়েছেন, আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আমিও কথা দিয়েছি, আগামী দিয়ে দলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব। বিধায়ক হিসেবে তিনি শৃঙ্খলার ঊর্ধ্বে নন। দলের শৃঙ্খলা মেনেই চলব।

আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের পাশে প্রথম থেকেই আছে রাজ্য সরকার, বিধানসভায় বক্তব্য শশী পাঁজার

এদিন শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে ভরতপুরের বিধায়ককে স্মরণ করিয়ে দেওয়া হয় সংবিধানের শপথ নিয়ে এমন কিছু বলা যায় না যাতে উত্তেজনা তৈরি হতে পারে। এদিন এই বৈঠকে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন হুমায়ুন। শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) জানান, এদিন মুখোমুখি তাঁকে যে নির্দেশ দেওয়া হয়েছে তিনি কথা দিয়েছেন আগামী দিনে দলীয় অনুশাসন মেনে চলবেন। তবে একতরফাভাবে অনুশাসন চাপিয়ে দেওয়ার পক্ষপাতী তিনি নন। তাঁর কোনও ক্ষোভ-বিক্ষোভ থাকলে জানতে হবে।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto