Wednesday, June 17, 2026
Homeক্ষমতা থাকলে রিগিং ছাড়া ভোট করিয়ে দেখান, শাহী হুঙ্কার

ক্ষমতা থাকলে রিগিং ছাড়া ভোট করিয়ে দেখান, শাহী হুঙ্কার

ওয়েবডেস্ক- অপারেশন সিঁদুরের পর পরই বঙ্গে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narenda Modi)। তার আসার উদ্দেশ্য ছিল ২০২৬- বিধানসভা নির্বাচনে (2026 Assemble Election) অপারেশন সিঁদুরে (Operation Sindoor) নিজের কৃতিত্ব প্রচার করা। পাশাপাশি বাংলার শাসককে কাঠগড়ায় তুলে ম্যারাথন আক্রমণ। এবার সেই আক্রমণে শান দিতে বঙ্গে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। নেতাজি ইন্ডোর থেকে বাংলার শাসকদলকে সেই একই সুরে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

অমিত শাহ বলেন, আপনার সময় শেষ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি। রবিবার আক্রমণে প্রধান অংশ ছিল বাংলার সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরকে বাংলার দিকে নিশানা করে এসেছে বিজেপি। এবার তাদের হাতিয়ার অপারেশন সিঁদুর।

যেখানে গোটা দেশবাসীর আবেগ জড়িয়ে রয়েছে। আর সেই আবেগকে কাজ ভোটবাক্সে কাজে লাগাতে চাইছে বিজেপি। কিন্তু তাদের সেই আশা অচিরেই ধুলোয় মিশে গেছে। এবার আর কোনওভাবেই লক্ষ্যভ্রষ্ট হতে চায় না বিজেপি। যেনতেন প্রকারে এবার বাংলায় সরকার গড়তে আদা জল খেয়ে নেমে পড়েছে বিজেপি। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে অমিত শাহ অপারেশন সিঁদুরকে সামনে রেকে ভোটের প্রচার করে গেলেন।

আরও পড়ুন- অপারেশন সিঁদুর শেষ হয়নি, মোদির পর একই কথা শাহের মুখে

অমিত শাহ বলেন, দিদি হিম্মত থাকলে র‍্যাগিং ছাড়াই নির্বাচন করে দেখান। আপনার নিজের জমানতই জব্দ করে দেবে বাংলার জনতা।  মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সোনার বাংলাকে অনুপ্রবেশ, দুনীর্তি, মহিলাদের উপর অত্যচার, হিন্দুদের নিপীরণের কেন্দ্র তৈরি করেছেন। গণতন্ত্রে হিংসা কাম্য নয়।

রবিবার নেতাজি ইন্ডোর থেকে শাহ জানান, বহু বছর বাংলা কমিউনিস্টদের হাতে ছিল। তার পর মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতা দখল করেন মমতা। কিন্তু এই সোনার বাংলাকে অনুপ্রবেশ, দুনীর্তি, মহিলাদের উপর অত্যচার, হিন্দুদের নিপীরণের কেন্দ্র তৈরি করেছেন। গণতন্ত্রে হিংসা কাম্য নয়।  এই সোনার বাংলাকে তছনছ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদিদির শাসনে এসএসসি দুর্নীতি, ডিয়ার লটারির দুর্নীতি, মনরেগা দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাসে দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, পুর নিয়োগে দুর্নীতি, জিটিএ দুর্নীতি এবং গরুপাচারের দুর্নীতি হয়েছে। রয়েছে তৃণমূলের সিন্ডিকেট, যারা হাজার হাজার হাজার কোটি টাকা লুঠ করে নিয়েছে।

অপারেশন সিঁদুর নিয়ে অমিত শাহ বলেন, পহেলগামে নির্দোষ নাগরিকদের ধর্ম বেছে বেছে হত্যা করা হয়েছে। সেই পাঁচ জঙ্গির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন মোদিজি। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক করেছি। ১০০ কিলোমিটারের ভিতরে ঢুকে ওদের এয়ারবেসকে ধবংস করে দিয়েছি। বাংলার নাগরিকরা মারা গেল, কিন্তু দিদি কিছুই বললেন না। উল্টে মোদিজি আসার পর অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছেন।

দেখুন ভিডিও-

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO