Thursday, April 16, 2026
HomeScrollআমেরিকায় ভারতীয় ছাত্রীর নির্বাসন! হামাসের সমর্থনে স্টুডেন্ট ভিসা বাতিল

আমেরিকায় ভারতীয় ছাত্রীর নির্বাসন! হামাসের সমর্থনে স্টুডেন্ট ভিসা বাতিল

ওয়েব ডেস্ক: মার্কিন প্রশাসনের কড়া পদক্ষেপ! হামাস (Hamas)-কে সমর্থন এবং সন্ত্রাসবাদের (Terrorism) পক্ষে সওয়াল করায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের (Columbia University) ভারতীয় ছাত্রী রঞ্জনী শ্রীনিবাসনের (Ranjani Srinivasan) স্টুডেন্ট ভিসা (Student Visa) বাতিল করল মার্কিন যুক্তরাষ্ট্র (United States)। অভিযোগ, তিনি হিংসাত্মক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং হামাসের সমর্থনে একাধিক কার্যকলাপে অংশ নিয়েছিলেন। মার্কিন বিদেশ দফতর 5 মার্চ তাঁর ভিসা বাতিল করে, যার পর তিনি দেশ ছাড়তে বাধ্য হন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, আমেরিকা ছাড়ার আগে তাঁকে CBP হোম অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছা নির্বাসনের আবেদন করতে দেখা যায়।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, 11 মার্চ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (Customs and Border Protection – CBP) হোম অ্যাপে রঞ্জনীর একাধিক বিতর্কিত ভিডিয়ো পাওয়া যায়, যেখানে তাঁকে সন্ত্রাসবাদী কার্যকলাপে অংশ নিতে দেখা গেছে। এই ভিডিয়োগুলির পর্যালোচনা করার পর তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। হোমল্যান্ড সিকিউরিটি সচিব (Homeland Security Secretary) ক্রিস্টি নোয়েম (Kristi Noem) বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার অনুমতি পাওয়া একটি বিশেষাধিকার, কিন্তু কেউ যদি হিংসা এবং সন্ত্রাসবাদের পক্ষে কথা বলে, তবে সেই সুবিধা বাতিল হওয়া উচিত।”

আরও পড়ুন: ‘বিপাক-ই-স্তান’, আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা পাকিস্তানিদের?

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, 10 মার্চ থেকে অবৈধ অভিবাসীদের জন্য CBP হোম অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে তারা স্বেচ্ছায় দেশ ছাড়ার আবেদন করতে পারে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফেরার সুযোগ থাকতে পারে। তবে, কেউ যদি এই পদ্ধতি না মানে, তবে প্রশাসন অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে নির্বাসিত করবে।

এটাই প্রথম নয়! এর আগে ট্রাম্প প্রশাসন (Trump Administration) কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র মাহামুদ খলিল (Mahmoud Khalil)-কে ইজরায়েলের (Israel) বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছিল। প্যালেস্তাইনি ( Palestinian ) বংশোদ্ভূত খলিলকে অভিবাসন কর্তৃপক্ষ আটক করে লুইসিয়ানার কারাগারে পাঠিয়েছে।

মার্কিন প্রশাসনের স্পষ্ট বার্তা— দেশের নিরাপত্তার বিরুদ্ধে কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না। হামাস -সহ যেকোনো জঙ্গি সংগঠনের প্রতি সহানুভূতি দেখানো হলে, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor