HomeScrollদলবিরোধী মন্তব্যের অভিযোগে কোহিনুর-ঋজু-কার্তিক সাসপেন্ড, কড়া পদক্ষেপ তৃণমূলের
TMC

দলবিরোধী মন্তব্যের অভিযোগে কোহিনুর-ঋজু-কার্তিক সাসপেন্ড, কড়া পদক্ষেপ তৃণমূলের

পাঁচ মুখপাত্রকে শো-কজ করেছিল দল

কলকাতা: বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে ক্রমশ বাড়ছিল বিক্ষোভ ও অসন্তোষের সুর। এবার সেই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করল দল। দলবিরোধী মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের তিন মুখপাত্র কোহিনুর মজুমদার (Kohinoor Majumdar), ঋজু দত্ত (Riju Dutta) এবং কার্তিক ঘোষকে (Kartik Ghosh) ছয় বছরের জন্য সাসপেন্ড করা হল।

শনিবার তৃণমূল সূত্রে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে নির্বাচনী ফল প্রকাশের পর দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করার অভিযোগে মোট পাঁচ মুখপাত্রকে শো-কজ করেছিল দল। তাঁদের মধ্যে ছিলেন ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ।

আরও পড়ুন: আজ ওঁর অভিভাবক সাধারণ মানুষ’, পুত্রের শপথের দিনে আবেগঘন শিশির অধিকারী

দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির অন্যতম সদস্য ডেরেক ও’ব্রায়েন তাঁদের কাছে নোটিস পাঠিয়ে জানতে চেয়েছিলেন, কেন তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

তৃণমূল সূত্রের দাবি, নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর থেকেই এই মুখপাত্রদের একাংশ প্রকাশ্যে দলের কৌশল, নেতৃত্ব এবং রণনীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে তাঁরা দাবি করেছিলেন, নেতৃত্বের ভুল সিদ্ধান্ত ও রাজনৈতিক কৌশলের কারণেই দলের এই ভরাডুবি হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী পরাজয়ের পর তৃণমূলের অন্দরে যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে, এই সাসপেনশনের ঘটনায় তা আরও স্পষ্ট হল। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নেতৃত্ব যে আপসহীন অবস্থান নিতে চাইছে, সেই বার্তাও দেওয়া হল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এদিকে, বাকি দুই মুখপাত্রের বিরুদ্ধে ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

[youtube-feed feed=1]
Read More

Latest News