Tuesday, June 9, 2026
HomeScrollকলকাতা মেট্রোর অ‍্যাপে নতুন ফিচার, এবার কী কী সুবিধা পাবেন যাত্রীরা?
Kolkata Metro

কলকাতা মেট্রোর অ‍্যাপে নতুন ফিচার, এবার কী কী সুবিধা পাবেন যাত্রীরা?

মেট্রোর টিকিট কাটতে কাউন্টারে দাঁড়াতে হবে না, বদলে যাচ্ছে নিয়ম

কলকাতা: কলকাতা মেট্রো (Kolkata Metro) শহর থেকে শহরতলি কাছে লাইফ লাইন। হাওড়া ময়দান,শিয়ালদহ-সল্টলেক সেক্টর ৫, কিংবা নোয়াপাড়া-বিমানবন্দর পরিষেবা চালু হতে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তের যাতায়াতে এখন আরও সহজ। বিশেষ করে অফিস টাইমে যানজট এড়িয়ে কম সময়ে গন্তব্যে পৌচ্ছানোর যায়। মেট্রো পরিষেবাকে আরও মশৃণ ও যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেল ডিজিটাল মাধ্যমে টিকিট কাটার প্রক্রিয়া চালু করেছে। খুব শিগগিরই টিকিট কেনা ও ভাড়ার সমস্ত প্রক্রিয়া হবে সম্পূর্ণ অ্যাপ (Metro Payments Fully App Based)-ভিত্তিক অর্থাৎ যাত্রীদের আর টিকিট কাউন্টারে দাঁড়াতে হবে না।

ডিজিটাল মাধ্যমে টিকিট কাটার প্রক্রিয়াকে চালু করতে অ্যাপের ব্যবহার শুরু করে মেট্রো রেলওয়ে। সেই অ্যাপ থেকেই মিলতে শুরু করল QR কোড বেস টিকিট। পেমেন্টও শুরু হয় অনলাইনে। পরবর্তীতে এই অ্যাপে যুক্ত হয় মেট্রো টাইম টেবিল, ব্লু লাইন থেকে অরেঞ্জ লাইন পার্পেল লাইন এবং গ্রিন লাইনের যাবতীয় শাখার সময়সূচী মেলে এই মেট্রো রেলওয়ে অ্যাপে। ২০২৫ এর আগস্ট মাসে এই অ্যাপের নাম পরিবর্তিত হয়ে হয় ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ। টাইম টেবিলের সঙ্গে এই অ্যাপ থেকে মিলতে থাকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মেট্রো লাইনে সার্ভিস বন্ধ থাকলে সেই নোটিফিকেশনও দেয় এই অ্যাপ। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ম্যানুয়াল টিকিট কাউন্টারে ভিড় কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাত্রীরা যাতে সহজেই মোবাইল অ্যাপ বা স্মার্ট কার্ড ব্যবহার করে ভাড়া দিতে পারেন, সেই লক্ষ্যেই কলকাতা মেট্রো তাদের টিকিটিং সিস্টেমকে আরও আধুনিক করছে।

আরও পড়ুন: বাংলায় শীঘ্রই শুরু হবে SIR প্রক্রিয়া! কী কী নথি লাগবে?

এবার পুজোয় প্রায় ৪১ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন কলকাতা মেট্রোয়। যা আগে বছরেরও রেকর্ড ভেঙে দিয়েছে। এই পরিমাণ যাত্রীর মধ্যে বহু সংখ্যক আমার কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট কেটে যাত্রা করেছেন মেট্রোতে। যার ফলে কাউন্টারে কমেছে ভিড়। মেট্রো সফরও হয়েছে অনেক সহজ। প্রত্যেকটি স্টেশনে বিভিন্ন সময়ে ক্যাম্পের মাধ্যমে এই অ্যাপের ব্যবহার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন মেট্রো কর্তৃপক্ষ। স্মার্ট কার্ড রিচার্জ সম্ভব এই অ্যাপ থেকে এবং এই অ্যাপ থেকে রিচার্জে মিলছে বিশেষ ছাড়ও। তাই এই পরিষেবায় খুশি যাত্রীরা। কালীপুজো এবং দীপাবলি উপলক্ষে মেট্রো রেলওয়ে state bank এর পর আর একটি বেসরকারি ব্যাঙ্কের স্মার্ট গেটওয়ে-এর মাধ্যমে অতিরিক্ত পেমেন্ট সুবিধা ব্যবস্থা চালু করেছে আমার কলকাতা মেট্রো অ্যাপ । এটি মেট্রো যাত্রীদের ইউপিআই সহ বিস্তৃত টিকিট পেমেন্ট প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করতে সাহায্য করবে বলে মনে করছে মেট্রোরেলওয়ে।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188