Wednesday, May 20, 2026
Homeদিঘার প্রথম রথযাত্রা, নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

দিঘার প্রথম রথযাত্রা, নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

দিঘা: রাত পোহালেই রথযাত্রা। দিঘায় প্রথমবার আয়োজিত হতে চলেছে রথযাত্রা (Rathyatra)। রথযাত্রাকে ঘিরে এই মুহূর্তে পুরী ও দিঘায় উন্মাদনা তুঙ্গে। এবছর বাংলার মানুষের কাছে রথযাত্রাকে ঘিরে উচ্চশিত হওয়ার মূল কারণ দিঘার রথযাত্রা। সেই উপলক্ষে বৃহস্পতিবার সৈকত শহরে নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘায় নতুন জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর, এবার ই দীঘা রথযাত্রার উদযাপনের প্রথম বর্ষ। ইতিমধ্যেই রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে সমগ্র দিঘা। শুক্রবার দিঘায় রথের রশিতে টান দিয়ে রথ যাত্রার শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবারই তিনি পৌঁছে গিয়েছেন দিঘায়। মন্দির চত্বর থেকে শুরু করে রথযাত্রার সমস্ত প্রস্তুতি তিনি নিজে পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) এই দুটি আনুষ্ঠানিকতায় ভক্তদের ভিড় ইতিমধ্যেই উপচে পড়েছে। শুক্রবার রথযাত্রার মূল দিনে লাখো মানুষের আগমন ঘটতে পারে বলে অনুমান। সেই কারণে রথের আগেই প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত করতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী।আজ বৃহস্পতিবার দিঘা রথযাত্রার সুরক্ষা সম্পর্কীয় সমস্ত প্রস্তুতির বিষয় নিয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকে জেলাশাসক ও জেলার পুলিশ সুপারকে বৈঠকে থাকা নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন,‘শুক্রবার সকাল সাড়ে ৯টার পর থেকে পুজোপাঠ শুরু হয়ে যাবে। পুণ্যার্থীরাও সেই সময় থেকেই রথদর্শন করতে পারবেন। বৃহস্পতিবার রাতেই এখানে রথ লাগিয়ে দেবেন মন্দির কর্তৃপক্ষ আমরা আগামিকাল দুপুর দু’টো নাগাদ আসব।’২ টা ৩০ মিনিট নাগাদ রথ যাত্রা শুরু করবে। কিন্তু রাস্তায় লোক থাকবে না। লোক থাকবে ব্যারিকেডে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে। যাতে পদপিষ্টের ঘটনা না ঘটে।

আরও পড়ুন: এবার রথে দিঘায় ঘোরার খরচ কত?

দিঘায় রথযাত্রাকে কেন্দ্র করে যে উপচে পড়া ভিড় সকলের নজর করবে তার জন্য জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তার বিষয়টিকে ঢেলে সাজাতে সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই মন্দিরের চার কোণে চারটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে যেখানে সিসিটিভির সঙ্গে মোতায়েন থাকবেন সশস্ত্র রক্ষী। হোটেলের রাজ্য কমিটির ওল্ড দিঘা থেকে নিউ দীঘা গামী রথযাত্রার রাস্তার দুই ধারে শক্তপোক্ত ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে রথের রশিতে টান দেওয়ার সময় কোন অবস্তা রাস্তায় না হয়। দিঘায় প্রবেশের মূল ফটো থেকে নিউ দীঘা পর্যন্ত রাস্তার দুই ধারে একাধিক পুলিশ পিকেটিং থেকে শুরু করে সিসিটিভি সারভিলেন প্রতিটি মোড়ের মাথায় সিসিটিভি সারভিলেন্স ও পুলিশ কি এর ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে প্রচুর পুলিশ কর্মীকে এই মুহূর্তে ক্লাউড ম্যানেজমেন্ট করার জন্য দীঘায় পাঠানো হয়েছে।ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীকে দীঘা রথযাত্রা নিয়ে বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের পূর্ত দপ্তরে তাই মন্ত্রী পুলক রায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশীষ চক্রবর্তী দের মত মন্ত্রীদের দেখভালের জন্য একাধিক দায়িত্ব দেওয়া হয়েছে। রথ চলার সময় সামনে শাড়িতে শুধুমাত্র অলিম্পিয়ান এবং সাধু-সন্তদেরই থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাধারণ ভক্তদের জন্য কিছুটা দূরে রাস্তার ধারে থেকেই রথযাত্রা দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু মন্ত্রীর দিঘা সফরের কারণে রথযাত্রারকে কেন্দ্র করে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা স্টেশন পর্যন্ত রাস্তার দুই পাশে ব্যারিকেড করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। রথযাত্রারকে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে রাজ্য সরকার সূত্রে জানা গেছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot