Monday, June 1, 2026
HomeScrollঅষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, পকসো আইনে গ্রেফতার যুবক

অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, পকসো আইনে গ্রেফতার যুবক

বসিরহাট: অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের (Minor Girl Physical Assault) অভিযোগে পকসো আইনে গ্রেফতার করা হল অভিযুক্ত যুবককে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জ থানার (Hingalganj Police Station) সাহেবখালি পঞ্চায়েত এলাকার ঘটনা। সোমবার দুপুর দেড়টা নাগাদ বছর ১৩ নাবালিকা বাড়িতে একা ছিল মা বাবা না থাকার সুবাদে সেই সুযোগে প্রতিবেশী বছর ২৩ যুবক ঘরে ঢুকে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বাড়িতে একা ছিল ওই নাবালিকা। বাড়ি নাবালিকার মা বাবা ও দাদা কেউ ছিলেন না। অভিযোগ বাড়ি ফাঁকা পেয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে। শারীরিক অবনতি হলে বাড়িতে বাবা মা ফিরে আসলে পুরো ঘটনা জানায় নির্যাতিতা। নাবালিকাকে সঙ্গে নিয়ে বাবা-মা হিঙ্গলগঞ্জ থানায় এসে ওই যুবকের বিরুদ্ধে পকশো আইনে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। যুবক কর্মসূত্রে ব্যাঙ্গালোরে ছিল কয়েকদিন আগে বাড়িতে ফিরেছে। তারপর সুযোগ বুঝে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। মঙ্গলবার ভোর বেলায় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই নাবালিকাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আনা হয়। ধূত যুবককে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তাকে পুলিশে হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করেছে পুলিশ।

আরও পড়ুন:দুষ্কৃতীদের গ্রেফতার করতে গিয়ে সিউড়িতে আক্রান্ত খোদ আইসি

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO