Monday, August 10, 2026
HomeScrollজাদুঘরে শুরু হল মোদিকে নিয়ে বিশেষ প্রদর্শনী!
Narendra Modi

জাদুঘরে শুরু হল মোদিকে নিয়ে বিশেষ প্রদর্শনী!

মোদিকে নিয়ে বিশেষ প্রদর্শনী চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত

ওয়েব ডেস্ক : বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন। ৭৫ বছর বয়স পূর্ণ হল তাঁর। এই বিশেষ দিনে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে (Indian Museum) তথা জাদুঘরে তাঁর জীবন ও কর্মযাত্রাকে কেন্দ্র করে শুরু হল এক বিশেষ প্রদর্শনী (Special exhibition)। এই প্রদর্শনী চলবে আগামী মহালয়া তথা ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রদর্শনীতে তুলে ধরা হবে মোদির রাজনৈতিক, সাংগঠনিক ও প্রশাসিক পথচলার বিভিন্ন অধ্যায়।

কখন চা বিক্রেতা, কখন আরএসএস (RSS)-এর কর্মী, কখন প্রধানমন্ত্রী বেশে তাঁর বিভিন্ন কর্মকান্ড থাকবে এই প্রদর্শনীতে। তার জন্মদিন এবার মোদিময় করতে বিজেপির তরফে এই কর্মসুচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান উদ্ধোধনের সময় বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, “নরেন্দ্র মোদি জীবন গোটা দেশের কাছে অনুকরণীয়।” এই উদ্বোধনী অনুষ্ঠানের সময় সেখানে উপস্থিত ছিলেন, লকেট চট্টোপাধ্যায়, শতরুপা, রুদ্রনীল সহ বিজেপি (BJP) নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর : বিশ্বকর্মা পুজোর সকালে মেট্রো বিভ্রাট! গ্রিন লাইনে বন্ধ পরিষেবা

প্রদর্শনীর আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই প্রদর্শনীর মূল লক্ষ্য হল সংগঠন থেকে প্রশাসন, মোদির দীর্ঘ এই সফর ও জনজীবনে তাঁর অবদানকে তুলে ধরা হবে। জানা যাচ্ছে, দেশের ২৩টি শহরে প্রধানমন্ত্রীর জীবন ও কর্মযাত্রা নিয়ে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

জানা যাচ্ছে, কলকাতার জাদুঘরে (Indian Museum) দুটি তলায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্রদর্শনী দেখতে পারবেন সাধারণ মানুষ। প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor