Wednesday, July 22, 2026
HomeScrollবাদ সূর্য, ভারতীয় দলে বড় দায়িত্বে শ্রেয়স! ভারতীয় দলের দরজা খুলল বৈভবের...
India T20 Cricket Team

বাদ সূর্য, ভারতীয় দলে বড় দায়িত্বে শ্রেয়স! ভারতীয় দলের দরজা খুলল বৈভবের সামনেও

ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজের জন্য কেমন হল ভারতের স্কোয়াড? দেখে নিন একনজরে

[h_news]

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটে শুরু হল নতুন অধ্যায়। সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়ক সুর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দল থেকে বাদ দিয়ে ভারতের টি-২০ দলের (India T20 Cricket Team) নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নাম। শনিবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা করেছে বিসিসিআই। এর আগে জাতীয় নির্বাচকদের বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। প্রধান নির্বাচক অজিত আগরকারের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকেই সূর্যকুমার যাদবকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

একইসঙ্গে ভারতীয় ক্রিকেটে নতুন মুখ হিসেবে জায়গা করে নেন মাত্র ১৫ বছর বয়সি প্রতিভাবান ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন বৈভব। শেষ পর্যন্ত আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফর এবং এশিয়ান গেমস— দুই দলেই সুযোগ পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলে বয়সের নিরিখে তিনি ভেঙে দিতে পারেন শচীন তেন্ডুলকরের দীর্ঘদিনের রেকর্ড। ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল সচিনের। বর্তমানে বৈভবের বয়স মাত্র ১৫ বছর ৭১ দিন।

আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপ ট্রফিতে কতটা সোনা থাকে? এর দামই বা কত? জানলে আপনারও ঘুম উড়বে

অধিনায়ক পরিবর্তনের জল্পনা কয়েকদিন ধরেই চলছিল। আইপিএলে নেতৃত্বে সাফল্যের কারণে শ্রেয়স আইয়ারকে সামনে রেখেছিলেন নির্বাচকরা। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হয়েছে। টি-২০ দলের সহ-অধিনায়ক করা হয়েছে তিলক বর্মাকে (Tilak Varma)। অন্যদিকে, আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া সত্ত্বেও ভারতীয় টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমন গিল কোনও দলেই জায়গা পাননি। এই সিদ্ধান্তও ক্রিকেট মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ভারতীয় টি-টোয়েন্টি দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99