Saturday, June 6, 2026
HomeScrollমাত্র ৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! বাংলায় নয়া বুলেট ট্রেন চালুর আশ্বাস...
Ashwini Vaishnaw

মাত্র ৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! বাংলায় নয়া বুলেট ট্রেন চালুর আশ্বাস রেলমন্ত্রীর

নবান্নে এসে বড় ঘোষণা রেলমন্ত্রীর

কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) সঙ্গে রাজধানী দিল্লির (Delhi) দূরত্ব কমাতে বড়সড় পরিকল্পনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ভবিষ্যতে এমন একটি বুলেট ট্রেন পরিষেবার পরিকল্পনা করা হচ্ছে, যার মাধ্যমে দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছতে সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা।

রেলমন্ত্রী জানান, প্রস্তাবিত বুলেট ট্রেনটি দিল্লি, লখনউ, বেনারস ও পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: কলকাতায় আসছে ৬০টি নিউ জেনারেশন মেট্রো: অশ্বিনী বৈষ্ণব

শুধু বুলেট ট্রেনই নয়, এদিন পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়ন নিয়েও একাধিক ঘোষণা করেন অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, আগামী পাঁচ বছরে রাজ্যে ৬০টি নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১০২টি স্টেশনের আধুনিকীকরণ, মেট্রো সম্প্রসারণ এবং একাধিক রেল প্রকল্পে গতি আনার কথাও জানান তিনি।

রেলমন্ত্রী এদিন পূর্ববর্তী তৃণমূল সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন রেল প্রকল্প অনুমোদন ও জমি সংক্রান্ত সমস্যার কারণে আটকে ছিল। তাঁর অভিযোগ, রেলের একাধিক কাজ রুখতে আদালতের দ্বারস্থও হয়েছিল আগের সরকার। এখন সেই বাধা দূর হওয়ায় দ্রুত উন্নয়ন সম্ভব হবে বলে দাবি করেন তিনি।

কলকাতা মেট্রোর অগ্রগতির পরিসংখ্যান তুলে ধরে অশ্বিনী বৈষ্ণব বলেন, ১৯৭২ সালে পরিষেবা শুরুর পর প্রথম ৪২ বছরে মাত্র ২৮ কিলোমিটার মেট্রো রুট তৈরি হয়েছিল। অথচ গত ১২ বছরে আরও ৪৫ কিলোমিটার মেট্রো পথ সম্প্রসারিত হয়েছে।

এছাড়াও তিনি জানান, বর্তমানে পশ্চিমবঙ্গে ৯টি বন্দে ভারত এক্সপ্রেস, ১টি বন্দে ভারত স্লিপার এবং ১৩টি অমৃত ভারত ট্রেন চলাচল করছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রাজ্যের ১০২টি স্টেশনের পুনর্নির্মাণের কাজ চলছে, যার মধ্যে ১০টির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রেল উন্নয়ন নিয়ে বড় ঘোষণা করেন। তাঁর দাবি, আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলা রেল মানচিত্রের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হবে এবং প্রায় ১ লক্ষ কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়নের পথে এগোবে পশ্চিমবঙ্গ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini