Monday, July 13, 2026
HomeScrollবৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে মুগ্ধ গেইল
Vaibhav Sooryavanshi

বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে মুগ্ধ গেইল

প্রশংসা করেছেন শচীন তেন্ডুলকরও

ওয়েব ডেস্ক : অসাধারণ ক্রিকেটার। বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) হয়তো এমনটাই বলা যায়। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে তাণ্ডব করেছেন তিনি। ২৯ বলে ৯৭ রানবের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। এমনকি ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইলের (Chris Gayle) রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। এ নিয়ে বৈভবকে প্রশংসায় ভরিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটার।

ইনস্টাগ্রামে ‘ইউনিভার্সাল বস’ লিখেছেন, ‘অসাধারণ, বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)! আইপিএল পেয়ে গেল নতুন এক সিক্স মেশিন!’ অল্পের জন্য যে শতরানটি মিস করেছেন বৈভব সেটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন গেইল। সঙ্গে বলেছেন, ‘তবে তুমি খুব শীঘ্রই সেই মাইলফলকে পৌঁছে যাবে। বলে রাখা দরকার, ২০১২ সালের আইপিএল মরশুমে ৫৯টি ছয় মারার রেকর্ড গড়েছিলেন ক্যাবিয়ান তারকা। আর ২০২৬ সালে বৈভবের ছয়ের সংখ্যা দাঁড়িয়েছএ ৬৫-তে। স্ট্রাইক রেট ছিল ৩৩৪-এর বেশি।

আরও খবর : আইপিএলে’র সময়সূচীতে আসছে বড় বদল?

এদিকে চলতি মরসুমে ১৫ ইনিংসে ৬৮০ রান করে ফেলেছেন বৈভব Vaibhav Sooryavanshi)। একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। আর এই তারকা ব্যাটার মোট রানের ৮৮.৯ শতাংশই আসে চার-ছক্কায়। এক মরশুমে পাওয়ার প্লেতে সর্বাধিক ৪৯০ রান করেছেন তিনি। এদিকে এক ম্যাচে সর্বাধিক ছয় মারার ক্ষেত্রে গেইলের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে বৈভব। এছাড়া ১৬ বলে অর্ধশতরান করে ছুঁয়েছে সুরেশ রায়নার রেকর্ডও।

এদিকে বৈভবের প্রশংসা করে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) লিখেছেন, “বৈভব সূর্যবংশীর ব্যাট সুইং ছিল অসাধারণ। আরও বিস্ময়কর ব্যাপার হল, পায়ের দিকে আসা বলগুলোর জন্য জায়গা তৈরি করতে তিনি কত সুন্দরভাবে তাঁর সামনের পা সরিয়ে নেন। এই স্বাধীনতাই তাঁকে এমনভাবে খেলতে সাহায্য করে। ওই ইনিংসটি ছিল এককথায় দর্শনীয়!

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto