Wednesday, July 15, 2026
HomeScrollআজ কলকাতা ডার্বি, নজরে রেফারিংয়ের মান

আজ কলকাতা ডার্বি, নজরে রেফারিংয়ের মান

কলকাতা: আজ শনিবার সন্ধে ৭.৩০ মিনিটে বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি (Kolkata Derby)। আইএসএলের (ISL) ফিরতি পর্বে মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। দুঃখের বিষয়, কলকাতা ডার্বি এবার কলকাতায় হচ্ছে না, হবে গুয়াহাটির (Guwahati) মাঠে। গঙ্গাসাগর মেলার নজরদারিতে ব্যস্ত রাজ্যের পুলিশ বাহিনী, ডার্বিতে নিরাপত্তা দিতে অপারগ তারা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিয়েছেন, ডার্বির থেকে গুরুত্বপূর্ণ বিষয় গঙ্গাসাগর।

তবে বাংলার ফুটবল-প্রেমী, ক্রীড়াপ্রেমী মানুষের নজর শনিবারের মহারণের উপরেই। ফর্মের বিচারে এগিয়ে সবুজ-মেরুন কিন্তু ডার্বি ম্যাচ কেউ এগিয়ে থেকে শুরু করে না। খাতায় কলমে নয়, লড়াইটা হয় মাঠে। মুম্বই ম্যাচের পরেই লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোন (Oscar Bruzon) জানিয়েছিলেন, মোহনবাগান (Mohun Bagan) এই মুহূর্তে দেশের সেরা দল, কিন্তু কারও থেকে কোনও অংশে পিছিয়ে থেকে শুরু করবে না ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: ডার্বির আগেই চোট সমস্যায় মোহনবাগান! বাদ গুরুত্বপূর্ণ মিডফিল্ডার

অনুশীলনে চোট পেয়ে ডার্বি থেকে ছিটকে গিয়েছেন বাগানের মাঝমাঠের খেলোয়াড় অনিরুদ্ধ থাপা। তবে কোচ হোসে মোলিনার (Jose Molina) হাতে বিকল্প আছে একাধিক। রক্ষণ মজবুত করতে হলে দীপক টাংরি আছেন, আক্রমণ জোরদার করতে নামানো যেতে পারে সাহাল আবদুল সামাদকে। এছাড়া আপুইয়া তো আছেনই। ডার্বিতে শুরু থেকে খেলতে পারেন গ্রেগ স্টুয়ার্ট। মেরিনারদের আক্রমণের মুখ হবেন জেমি ম্যাকলারেন।

তবে একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা থাকছেই আর তা হল রেফারিং। আইএসএলে রেফারিংয়ের মান নিয়ে দীর্ঘদিন ধরে হইচই করছেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। প্রাক্তন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত প্রকাশ্যেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এটা সত্যি, লিগে একাধিকবার ভুল রেফারিংয়ের শিকার হয়েছে ইস্টবেঙ্গল। আবার কিছু সিদ্ধান্ত মোহনবাগানের পক্ষে গিয়েছে ভুলবশত। ডার্বিতে এমন কিছু না হওয়াই কাম্য। সমর্থকরা ফুটবল উপভোগ করতে চান, রেফারির একটা ভুল সিদ্ধান্ত ম্যাচ নষ্ট করে দিতে পারে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot