Saturday, June 13, 2026
HomeScrollকাটল খরা, ফের ভয়ঙ্কর হয়ে উঠলেন বুমরা, ৩২৫ দিন পর ঝুলিতে এল...
Jasprit Bumrah

কাটল খরা, ফের ভয়ঙ্কর হয়ে উঠলেন বুমরা, ৩২৫ দিন পর ঝুলিতে এল উইকেট

সমালোচনার ঝড় থামিয়ে কী জবাব দিলেন ভারতের এই পেসার? দেখুন বিগ আপডেট

ওয়েব ডেস্ক: আইপিএলের (IPL 2026) মঞ্চে এমন দৃশ্য খুব কমই দেখা যায়, যেখানে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) মতো বিশ্বমানের বোলারকে দীর্ঘ সময় উইকেটশূন্য থাকতে হয়। অথচ চলতি মরসুমে সেই বিরল ঘটনাই ঘটেছিল। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে প্রথম পাঁচ ম্যাচে কোনও উইকেট পাননি তিনি। সমালোচনার ঝড় উঠেছিল চারদিকে। তবে অবশেষে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সেই খরা কাটালেন বুমরা, আর তাঁর সঙ্গেই জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স।

ইনিংসের প্রথম বলেই সাই সুদর্শনের উইকেট তুলে নিয়ে নিজের প্রত্যাবর্তনের বার্তা দেন বুমরা। সেই মুহূর্তেই সতীর্থদের উচ্ছ্বাসে ভেসে যান তিনি, যেন একটি উইকেটই অনেকদিনের জমে থাকা চাপকে এক লহমায় মুছে দিল। শেষ পর্যন্ত তাঁর বোলিং পরিসংখ্যান দাঁড়ায় ৩ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট। উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএলে বুমরা শেষবার উইকেট পেয়েছিলেন ২০২৫ সালের ৩০ মে। অর্থাৎ প্রায় ৩২৫ দিন পর ফের উইকেটের পেলেন এই তারকা পেসার। স্বাভাবিকভাবেই এই সাফল্য তাঁর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বড় ভূমিকা নেবে।

আরও পড়ুন: এবার মাঠে নামবে KKR–এর তরুপের তাস! ভয়ে কাঁপবে ব্যাটাররা! জানেন, কে যোগ দিচ্ছেন দলে?

তবে বুমরার ফর্ম নিয়ে আলোচনা থামেনি। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার কৌশল নিয়েও উঠেছে প্রশ্ন। কেন তাঁকে নতুন বলে ব্যবহার করা হচ্ছিল না, তা নিয়ে সমালোচনা হয়েছিল ব্যাপক। এই প্রসঙ্গে হার্দিক বলেন, বুমরার মতো অভিজ্ঞ বোলারকে পরিস্থিতি বুঝে ব্যবহার করাই শ্রেয়। তাঁর কথায়, “ও এতটাই ভালো বোলার যে, যেখানেই দরকার, সেখানেই ওকে কাজে লাগানো যায়।” তবে মাঠে দু’জনের মধ্যে মতবিরোধের ছবিও সামনে এসেছে। আগের ম্যাচে ফিল্ডিং সেটআপ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল বুমরাকে। শেষ পর্যন্ত অধিনায়কের সিদ্ধান্ত মেনে নিলেও, সেই ঘটনা দলীয় রসায়ন নিয়ে প্রশ্ন তুলেছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d