Wednesday, July 15, 2026
HomeScrollপ্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন মেরি কম!
Mary Kom

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন মেরি কম!

'আমার বৈবাহিক জীবন কখনোই সফল ছিল না', সাফাই মেরি কম-এর

ওয়েব ডেস্ক : টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান আপ কী আদালত-এ (Aap Ki Adalat) গিয়ে নিজের প্রাক্তন স্বামীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মেরি কম (Mary Kom)। তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল নেটমাধ্যমে। তিনি এই ‘শো’-তে গিয়ে বলেছিলেন, তাঁর স্বামী, এক টাকাও আয় করেন না। রীতিমতো সেখানে নিজের স্বামীর ব্যর্থতাকে তুলে ধরেছিলেন তিনি। এই বক্তব্যের পাল্টা নিজের প্রাক্তন স্ত্রী-র করা অভিযোগ নিয়ে জবাব দিয়েছিলেন ওনলার কম (Onler Kom)। যা নিয়ে বিতর্ক চলছিলই। এবার সেই সব বিষয় নিয়ে মুখ খুললেন মেরি কম।

মূলত, আপ কী আদালতে (Aap Ki Adalat) গিয়ে মেরি কম বলেছিলেন, তাঁর স্বামী গলিতে গলিতে ফুটবল খেলে বেড়াতেন। কোনও টাকা আয় করেননি। সেখানে প্রাক্তন স্বামীর ব্যর্থতাকে তুলে ধরেছিলেন। সঙ্গে জানিয়েছিলেন, সম্মান না পেয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। কিন্তু তাঁর প্রাক্তন স্বামী ওনলার কম বলেছিলেন, আমাদের বিচ্ছেদ হয়েছে। তবে মেরি চাইলে আমাকে আবার বিয়ে করতে পারেন। কিন্তু আমার নামে দোষারোপ করা ঠিক নয়। মেরি আমার বিরুদ্ধে ৫ কোটি টাকা চুরির অভিযোগ করেছে। কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখলেই সত্যতা উটে আসবে। সঙ্গে তিনি বলেছিলেন, আমি দিল্লিতে ভাড়া বাড়িতে থাকি। যদি আমার কাছে কোটি টাকা থাকতো তাহলে আমি এভাবে থাকতাম?

এসবের পরে সমাজমাধ্যমে (Social Media) মেরি কম-কে (Mary Kom) সমালোচনার মুখে পড়তে হয়েছিল। যা নিয়ে রীতিমতো চর্চা চলছিল। কিন্তু সেই বিতর্কের মাঝে এবার নেটমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করলেন মেরি। সেখানে তিনি বলেছেন, “আমি এই বিষয়টি স্পষ্ট করতে চাই, এমন নয় যে আমার বৈবাহিক জীবন কখনোই সফল ছিল না। বহু বছর সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু পরবর্তীতে যখন বিশ্বাস পুরোপুরি ভেঙে যায়, তখন পরিস্থিতি বদলে যায়।”

তিনি আরও বলেছেন, “এতকিছুর পরেও আমি পরিষ্কার করে বলতে চাই যে, ২০২৫ সালের এপ্রিলে আমার বিবাহবিচ্ছেদের পর এবং আমার বিরুদ্ধে একটি প্রেস রিলিজ বের হওয়ার পরেও আমি জনসমক্ষে বা সংবাদমাধ্যমে কোনো বিবৃতি দেইনি। আমি সবসময় মর্যাদা ও সংযমের সঙ্গে নিজেকে পরিচালনা করেছি,”

আরও খবর : প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা ভারতের! খেলছেন তিলক

ভিডিয়োতে মেরি কম আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় (Social Media) আমার বক্তব্যকে ভুল দিকে নিয়ে যাওয়া হয়েছে, যা বেশ দুর্ভাগ্যজনক। আমি মোটেও যুব ফুটবল, সংস্কৃতি বা ফুটবল মহলের বিরুদ্ধে নই। আমি একজন বক্সার, কিন্তু আমি মন থেকে ফুটবলকে ভালোবাসি এবং আমি নিজেও ফুটবল খেলতে পছন্দ করি। আমার মন্তব্য কোনও খেলা বা খেলোয়াড়দের জন্য ছিল না।”

সঙ্গে বলেছেন, “সবাই রাস্তা থেকেই শুরু করে, কিন্তু যারা কঠোর পরিশ্রম করে, ঘাম ঝরায় এবং শেষ পর্যন্ত সংকল্পবদ্ধ থাকে, তারাই কেবল সুনীল ছেত্রী বা বাইচুং-এর মতো মানুষ হতে পারে। আমরা এটাই বোঝাতে চেয়েছিলাম। আমার প্রাক্তন (স্বামী) বলেছিলেন যে তিনি তাঁর ফুটবল ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন। তিনি শিলংয়ে ফুটবল খেলতেন, কিন্তু ফুটবল ছাড়ার পর দিল্লিতে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল।”

 

View this post on Instagram

 

A post shared by Dr Mangte Mary Kom (@mcmary.kom)

শেষে তিনি বলেছেন, “আমি সেই সকল মানুষের কাছে, বিশেষ করে পুরুষ সমাজের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি, যারা ‘আপ কী আদালত’ (Aap Ki Adalat) শো-তে আমার মন্তব্যে কষ্ট পেয়েছেন বা হতাশ হয়েছেন। আমার বক্তব্যটি কখনোই সমস্ত পুরুষের জন্য ছিল না, বা কোনো ব্যক্তিকে ছোট করা বা অপমান করার উদ্দেশ্যেও ছিল না। সেই মন্তব্যটি আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব এবং সমস্যার সঙ্গে সম্পর্কিত ছিল। সেই মুহূর্তটি আমার জন্য মানসিকভাবে অত্যন্ত আবেগপ্রবণ ছিল। বছরের পর বছর ধরে চেপে রাখা কষ্ট, বিষণ্ণতা, ব্যবহৃত হওয়ার অনুভূতি এবং বিশ্বাসঘাতকতা, সবকিছু একবারে সামনে চলে এসেছিল। আমি পরিষ্কার করে বলতে চাই যে, আমার সেই বক্তব্যকে কোনও শিক্ষা, আদর্শ বা ধারণা হিসেবে দেখা উচিত নয়। আমি কোনো ধরনের নেতিবাচক চিন্তা বা বয়ান প্রচার করি না।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot