HomeScrollটেস্টে ছক্কার সেঞ্চুরি পন্থের, ৫১ ম্যাচেই বিশ্বরেকর্ড! প্রথম ভারতীয় হিসেবে গড়লেন নজির
Rishabh Pant 100 Test Sixes

টেস্টে ছক্কার সেঞ্চুরি পন্থের, ৫১ ম্যাচেই বিশ্বরেকর্ড! প্রথম ভারতীয় হিসেবে গড়লেন নজির

শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে ঝোড়ো ব্যাটিং, ৬৬ রানের ইনিংসে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ পন্থের

ওয়েব ডেস্ক : ব্যাট হাতে আবারও ইতিহাস লিখলেন ঋষভ পন্থ (Risabh Pant)। শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে প্রথম টেস্টের (Test) চতুর্থ দিনে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কার (Sixes) মাইলফলক ছুঁয়ে ফেললেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। মাত্র ৫১টি টেস্টেই এই কীর্তি গড়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে নজির তৈরি করেছেন তিনি।

দ্বিতীয় সেশনে লং লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়েই টেস্টে নিজের ১০০তম ছক্কা পূর্ণ করেন পন্থ (Risabh Pant)। একই সঙ্গে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করার কৃতিত্বও তাঁর দখলে। ২৮ বছর বয়সি পন্থ এদিন ৬৯ বলে ৬৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং দুটি ছক্কা।

আরও খবর : ৩৭২ রানের লক্ষ্যে ৮৪/৪ শ্রীলঙ্কা, শেষ দিনে ভারতের সামনে জয় এখন সময়ের অপেক্ষা?

বিশ্ব ক্রিকেটে টেস্টে ১০০ বা তার বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন পন্থ। তাঁর আগে বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাককালাম এবং অ্যাডাম গিলক্রিস্ট এই কৃতিত্ব অর্জন করেছিলেন। স্টোকসের ১৩৮টি ছক্কা নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন, ম্যাককালামের ঝুলিতে রয়েছে ১০৭টি। গিলক্রিস্টও ১০০ ছক্কা মেরেছেন। ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছয় মেরেছেন বীরেন্দ্র শেহওয়াগ ও রোহিত শর্মা। দু’জনেই ৯১টা ছয় হাঁকিয়েছেন।

২০১৮ সালে টেস্ট অভিষেকের পর থেকে একের পর এক কঠিন পরিস্থিতিতে নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ দিয়েছেন পন্থ। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা-সহ বিভিন্ন দেশে টেস্ট সেঞ্চুরি রয়েছে তাঁর। ২০২২ সালের ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকলেও ২০২৪ সালে প্রত্যাবর্তন করেন তিনি। ফেরার পর থেকেই আগের মতোই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কাড়ছেন এই ভারতীয় তারকা।

[youtube-feed feed=1]
Read More

Latest News