HomeScrollরোহিতের অবসর জল্পনায় ইতি! লর্ডসে শেষ ওয়ানডে নয়, বড় ঘোষণা বিসিসিআইয়ের
Rohit Sharma

রোহিতের অবসর জল্পনায় ইতি! লর্ডসে শেষ ওয়ানডে নয়, বড় ঘোষণা বিসিসিআইয়ের

শেষ ম্যাচের গুঞ্জন উড়িয়ে দিল বোর্ড, ভারতের হয়ে খেলতে থাকবেন রোহিত শর্মা

ওয়েব ডেস্ক: লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের নির্ণায়ক তৃতীয় ওয়ানডের আগেই রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছিল, এটাই হতে পারে ভারতের জার্সিতে তাঁর শেষ ওয়ানডে। তবে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে স্পষ্ট বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বোর্ডের সচিব দেবজিত সইকিয়া জানিয়ে দিয়েছেন, লর্ডসের ম্যাচ রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ নয়।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে দেবজিত সইকিয়া (Devajit Saikia) বলেন, রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমে নানা ধরনের জল্পনা চলছে। কিন্তু তিনি স্পষ্ট করে জানাতে চান, লর্ডসে রবিবারের ম্যাচটি রোহিতের শেষ ম্যাচ হবে, এমন কোনও আলোচনা বোর্ডের মধ্যে হয়নি। তিনি আরও জানান, রোহিত এখনও ভারতের ওয়ানডে দলের নিয়মিত সদস্য। যতদিন তিনি দলের পরিকল্পনায় থাকবেন, ততদিন দেশের প্রতিনিধিত্ব করবেন।

আরও খবর : অবসর নিলে রোহিতের মাসিক পেনশন কত? লর্ডস ম্যাচ ঘিরে জল্পনার মাঝেই সামনে এল বিসিসিআইয়ের নিয়ম

এর আগে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দল নতুন পরিকল্পনা করছে। সেই কারণে নির্বাচকরা নাকি রোহিত শর্মা ও প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করেছেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে দীর্ঘমেয়াদি সুযোগ দেওয়ার ভাবনাও রয়েছে বলে খবর প্রকাশিত হয়েছিল।

তবে বিসিসিআই সচিবের বক্তব্যের পর আপাতত পরিষ্কার, রোহিত শর্মার (Rohit Sharma) অবসর নিয়ে যে জল্পনা চলছিল, তার কোনও সরকারি ভিত্তি নেই। ফলে লর্ডসের ম্যাচকে তাঁর বিদায়ী ওয়ানডে হিসেবে দেখার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন বোর্ডের সচিব ।

[youtube-feed feed=1]
Read More

Latest News