Wednesday, July 15, 2026
HomeScrollচার বছর পর ফের শুরু ১০০ দিনের কাজ, মহিষাদলে প্রকল্পের উদ্বোধনে খুশি...

চার বছর পর ফের শুরু ১০০ দিনের কাজ, মহিষাদলে প্রকল্পের উদ্বোধনে খুশি শ্রমিকরা

আগামী দিনে ১২৫ দিনের কর্মসংস্থানের আশ্বাস প্রশাসনের

মহিষাদল: দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর ফের শুরু হল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের (মনরেগা বা ১০০ দিনের কাজ) কাজ। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মহিষাদল (Mahishadol) ব্লকের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজের সূচনা হয়। বহুদিন পর কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় শ্রমিক ও গ্রামবাসীরা।

এদিন কেশবপুর জালপাই এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করা হয়। ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের অধীনে শ্রীশ্রী বিশালক্ষ্মী জিউ মাতা সেবাহিত মন্দির সংলগ্ন পুকুর সংস্কারের কাজ দিয়েই প্রকল্পের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা, মহিষাদলের বিডিও জিষ্ণু দে, ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন: ফের ভাঙন তৃণমূলে! সুখেন্দু-সুস্মিতার পর রাজ্যসভা ছাড়লেন আরও এক সাংসদ

বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা বলেন, “দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজ বন্ধ ছিল। বর্তমানে কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার থাকায় সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি ফের চালু করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে।”

মহিষাদলের বিডিও জিষ্ণু দে জানান, “জুন মাস জুড়ে ১০০ দিনের কাজ চলবে। পরবর্তীতে সরকারি নির্দেশিকা অনুযায়ী ১২৫ দিনের কর্মসংস্থানের বিষয়টি কার্যকর করা হবে। দীর্ঘদিন পর এই প্রকল্পের কাজ পুনরায় শুরু হওয়ায় আমরা আনন্দিত।”

ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস বলেন, “আগেও এই প্রকল্প সফলভাবে পরিচালিত হয়েছিল। এবারও স্বচ্ছতার সঙ্গে কাজ করে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করা হবে।”

এদিকে, দীর্ঘদিন কর্মসংস্থান থেকে বঞ্চিত থাকা স্থানীয় বাসিন্দারা কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। শ্রমিক মিনু ঘড়া ও বিমল মাইতি বলেন, “অনেক দিন কাজ ছিল না। আগের কাজের কিছু পাওনাও বকেয়া রয়েছে। নতুন করে কাজ শুরু হওয়ায় আমরা খুশি এবং নিয়মিত কাজের সুযোগ পাওয়ার আশা করছি।”

স্থানীয়দের আশা, প্রকল্পের কাজ নিয়মিত চললে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং বহু পরিবার আর্থিকভাবে উপকৃত হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot