Saturday, May 16, 2026
HomeScrollI-PAC কাণ্ডে নীরবতা ভাঙলেন অভিষেক, নদিয়া থেকে ইডি ও বিজেপিকে তীব্র আক্রমণ
Abhishek Banerjee

I-PAC কাণ্ডে নীরবতা ভাঙলেন অভিষেক, নদিয়া থেকে ইডি ও বিজেপিকে তীব্র আক্রমণ

সরাসরি বিজেপিকে নিশানা করেন অভিষেক

কলকাতা: ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি-আই-প্যাক (I-PAC)-এর দফতর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির (ED) তল্লাশি নিয়ে অবশেষে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার নদিয়ার (Nadia) তাহেরপুরে (Taherpur) এক জনসভা থেকে তিনি এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন এবং সরাসরি বিজেপিকে (BJP) নিশানা করেন।

অভিষেকের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়ায় তৃণমূলকে সহায়তা করছে বলেই আই-প্যাক ইডির অভিযানের মুখে পড়েছে। তাঁর দাবি, ‘‘তৃণমূলের হয়ে কাজ করছে বলেই একটি সংস্থাকে টার্গেট করা হয়েছে।’’ একই সঙ্গে তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: I-PAC দফতরে ইডির হানার প্রতিবাদে জামালপুরে তৃণমূলের মিছিল

সভা থেকে অভিষেক অভিযোগ করেন, ইডি তাঁকে ব্যক্তিগতভাবেও হেনস্থা করেছে। তাঁর কথায়, ‘‘আমাকে, আমার স্ত্রী-সন্তান, বাবা-মা—কাউকেই ছাড়া হয়নি।’’ তবে এই ধরনের চাপের কাছে তিনি বা তাঁর দল মাথা নত করবে না বলেও স্পষ্ট বার্তা দেন তৃণমূলের এই শীর্ষ নেতা।

বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘‘বাংলার মানুষকে শোষিত ও অবহেলিত করতে চাইছে ওরা। কিন্তু বাংলার মানুষ মাথা নত করবে না।’’ তিনি দাবি করেন, আই-প্যাক ‘দিদির দূত’ নামে একটি অ্যাপ তৈরি করে সাধারণ মানুষকে সাহায্য করছে বলেই কেন্দ্রীয় সংস্থার নিশানায় এসেছে। তাঁর অভিযোগ, একদিকে নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটাধিকার হরণের চেষ্টা চলছে, অন্যদিকে ইডিকে ব্যবহার করে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে।

সভা থেকে অভিষেক আরও বলেন, ‘‘ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী, মিডিয়া—সব কিছু ব্যবহার করতে পারো। কিন্তু বাংলার মানুষ দিল্লির কাছে মাথা নত করবে না।’’ তিনি দাবি করেন, গণতন্ত্রে শেষ কথা বলবে সাধারণ মানুষই।

তাহেরপুরের সভা ঘিরে জনসমাগমের কথাও তুলে ধরেন অভিষেক। তাঁর দাবি, তৃণমূলকে সভা ভরাতে বাইরের জেলা থেকে লোক আনতে হয়নি। নদিয়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবেই সভায় হাজির হয়েছেন। তিনি বলেন, ‘‘এই মাঠ মানুষে ভরা, তার থেকেও বেশি মানুষ এখনও রাস্তায় দাঁড়িয়ে।’’

এসআইআর প্রসঙ্গে সভায় তিনজন ব্যক্তিকে মঞ্চে ডেকে আনেন অভিষেক, যাঁদের ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে বলে তাঁর দাবি। তিনি জানান, এ ধরনের অন্তত ১০০টি ঘটনার কথা জানা রয়েছে। এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ফের নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তিনি।

অভিষেকের বক্তব্য, ‘‘এঁরা জীবিত, পরিবার আছে, কাজ করছেন। অথচ নির্বাচন কমিশনের খাতায় তাঁরা মৃত!’’ নোবেলজয়ী অর্থনীতিবিদ, জাতীয় দলের ক্রিকেটার ও টলিউড অভিনেতার কাছেও এসআইআর নোটিস পাঠানো হয়েছে বলে দাবি করে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সবশেষে নদিয়াবাসীর উদ্দেশে অভিষেক আহ্বান জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে জেলার ১৭টি আসনের সবকটিতেই তৃণমূলকে জেতাতে হবে। তাঁর দাবি, নদিয়া ধীরে ধীরে তৃণমূলমুখী হচ্ছে এবং এখন শুধুই সময়ের অপেক্ষা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto