Tuesday, June 9, 2026
HomeScrollআমুল কারখানার ভিত্তিস্থাপনে স্বরাষ্ট্রমন্ত্রী! কবে ফের বঙ্গে আসছেন অমিত শাহ?
Amit Shah

আমুল কারখানার ভিত্তিস্থাপনে স্বরাষ্ট্রমন্ত্রী! কবে ফের বঙ্গে আসছেন অমিত শাহ?

নতুন এই উৎপাদন কেন্দ্র থেকে প্রতিদিন বিপুল পরিমাণ দই, লস্যি এবং ঘোল উৎপাদনের পরিকল্পনা রয়েছে

হাওড়া: পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন সম্ভাবনার বার্তা নিয়ে হাওড়ার (Howrah) সাঁকরাইলে বড়সড় বিনিয়োগ করতে চলেছে দেশের অন্যতম শীর্ষ দুগ্ধ সংস্থা আমুল (Amul)। সংস্থার পক্ষ থেকে এখানে বৃহৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার কথা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, হাওড়ার সালকিয়া ফুড পার্ক এলাকায় আমুলের নতুন ডেয়ারি কারখানা গড়ে তোলা হবে। এটি সংস্থার প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্রকল্পগুলির অন্যতম হতে চলেছে। প্রকল্পে প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আমুলের শীর্ষ কর্তাদের বৈঠকের পর এই প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জায়েন মেহতা এবং অমিত ব্যাস। রাজ্য প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর প্রকল্প বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে নির্মলার সঙ্গে শুভেন্দুর বৈঠক!

নতুন এই উৎপাদন কেন্দ্র থেকে প্রতিদিন বিপুল পরিমাণ দই, লস্যি এবং ঘোল উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে বছরে প্রায় ১০ লক্ষ কিলোগ্রাম দুগ্ধজাত পণ্য উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে শিল্প মহলের মতে, এই বিনিয়োগ পশ্চিমবঙ্গের দুগ্ধ শিল্পকে নতুন গতি দিতে পারে। একদিকে যেমন আধুনিক দুগ্ধ পরিকাঠামো গড়ে উঠবে, অন্যদিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। স্থানীয় দুগ্ধচাষীরাও এর সুফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188