Thursday, May 14, 2026
HomeScrollজলে কীটনাশক মিশিয়ে সহপাঠীকে হত্যার চেষ্টা! চাঞ্চল্য পাঁশকুড়ায়
Panskura

জলে কীটনাশক মিশিয়ে সহপাঠীকে হত্যার চেষ্টা! চাঞ্চল্য পাঁশকুড়ায়

এমনই অভিযোগ ক্লাসের ফার্স্ট বয়ের বিরুদ্ধে!

পাঁশকুড়া : সহপাঠীর জলের বোতলে কীটনাশক মিশিয়ে হত্যার চেষ্টা (Attempt to kill)! এমনই অভিযোগ ক্লাসের ফার্স্ট বয়ের বিরুদ্ধে। অভিযোগ, ক্লাসের সেকেন্ড গার্লকে প্রাণে মারার চেষ্টা করা হয়? এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া (Panskura) ব্লকের একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এই ঘটনায় ইতিমধ্যে জলের বোতলটি উদ্ধার করেছে পুলিশ (Police)।

জানা গিয়েছে, বুধবার দুপুরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী মিড ডে মিল খেয়ে ক্লাসে আসার পর জল পান করে। সেই সময় তাতে সে তেতো স্বাদ পায়। তার পরেই ওই ছাত্রী জলের বোতলটি ফেলে দেয়। এর পরেই ওই ছাত্রীকে তার সহপাঠীরা জানায়, বোতলে বিষের গন্ধ রয়েছে। তার পরেই গোটা ঘটনাটিকে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। ঘটনায় সন্দেহের তালিকায় থাকা বেশ কয়েকজন ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয় কর্তৃপক্ষের তরফে।

আরও খবর : তমলুকে বেসরকারি নার্সিং হোমে ২ মাসের শিশুর মৃত্যু

অভিযোগ, এই ঘটনায় ক্লাসের ‘ফার্স্ট বয়’ জড়িত বলে চিহ্নিত করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। সে বিষয়টি স্বীকার করে নেয় বলে খবর। সূত্রের খবর, এই ঘটনা নিয়ে ওই ছাত্র জানায়, তাঁকে এক অজ্ঞাত পরিচয় যুবক কীটনাশকটি (Pesticide) দিয়েছিল। এক ছাত্রীর বোতলে সেটি মিশিয়ে দেওয়ার কথা বলা হয় তাঁকে। প্রথমে ভয় লাগলেও, পরে ওই অজ্ঞাত পরিচয় যুবকটি মারধরের ভয় দেখালে, বুধবার স্কুলের টিফিনের সময় ওই সহপাঠীর জলের বোতলে কীটনাশকটি মিশিয়ে দেয় সে।

যদিও স্কুল সূত্রে খবর, অভিযুক্ত ছাত্রটি প্রথম থেকেই ক্লাসে ফার্স্ট হয়। সে দিনের বেশিরভাগ সময় পড়াশোনা নিয়েই থাকতো। কিন্তু এক সহপাঠীনী প্রথম দু’টি সেমিস্টারে ছেলেটির থেকে বেশি নম্বর পেয়েছিল। সেই কারণে ভয়বশত অথবা অন্যকারণে, ওই ছাত্রীটি যাতে না তাঁর থেকে এগিয়ে যেতে পারে, তাই সে ওই ছাত্রীর ব্যাগের পাশে রাখা একটি জলের বোতলে কীটনাশক মিশিয়ে দেয়।

তবে জল কীটনাশক মিশ্রিত জল খাওয়ার পরেও, ওই ছাত্রী সুস্থ রয়েছে বলেই জানা যাচ্ছে। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের তরফে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto