Monday, June 8, 2026
HomeScrollমুর্শিদাবাদের ভগবানগোলায় ভোটার তালিকা নিয়ে বড় বিতর্ক, বঞ্চনার অভিযোগ
Murshidabad

মুর্শিদাবাদের ভগবানগোলায় ভোটার তালিকা নিয়ে বড় বিতর্ক, বঞ্চনার অভিযোগ

প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বঞ্চিত ভোটাররা

ওয়েব ডেস্ক : রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার মধ্যেই মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলা কেন্দ্রের একটি বুথকে ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। মহিস্বাস্থলী অঞ্চলের ১০৪ নম্বর বুথে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে।

জানা যাচ্ছে, ওই বুথে মোট ভোটার সংখ্যা ১৪৮৫ হলেও, এসআইআর (SIR)-এর চূড়ান্ত তালিকায় নাম রয়েছে মাত্র ৯১৬ জনের। অর্থাৎ প্রায় ৫৬৯ জন ভোটার এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে অভিযোগ। বঞ্চিতদের দাবি, যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের অনেকেই অতীতে একাধিক নির্বাচনে নিয়মিত ভোট দিয়েছেন। অথচ এবার হঠাৎ করেই তালিকা থেকে নাম উধাও হয়ে যাওয়ায় তাঁরা ভোট দিতে পারেননি। এতে এলাকায় চরম ক্ষোভ ছড়িয়েছে।

আরও খবর : ভোট দিতে গিয়েই সব শেষ! কেশপুরে মর্মান্তিক ঘটনা

আরও অভিযোগ করা হয়েছে, অনেকের কাছে সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। এমনকি কোথাও কোথাও বাবা-মায়ের নাম তালিকায় থাকলেও, ছেলে বা মেয়ের নাম নেই বলেও অভিযোগ উঠছে।

এই ঘটনাকে ঘিরে বড় প্রশ্ন উঠছে, যদি তাঁরা প্রকৃত ভোটার না হন, তবে তাঁদেরকে কেন ভোটার কার্ড দেওয়া হয়েছিল? প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বঞ্চিত ভোটাররা এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini