HomeScrollমুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বার বীরভূমে শুভেন্দু, তারাপীঠে পুজো, রামপুরহাটে প্রশাসনিক বৈঠক
Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বার বীরভূমে শুভেন্দু, তারাপীঠে পুজো, রামপুরহাটে প্রশাসনিক বৈঠক

সফরের শুরুতেই তারাপীঠ মন্দিরে গিয়ে মা তারার পুজো দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর

বীরভূম: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বার বীরভূম সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। সফরের শুরুতেই তারাপীঠ মন্দিরে গিয়ে মা তারার পুজো দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। এর পর রামপুরহাটে (Rampurhat) গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

মুখ্যমন্ত্রীর বীরভূম সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সফরের আগে তাঁর যাত্রাপথের রাস্তার দু’ধার পরিষ্কার করা হয়েছে। তারাপীঠ মন্দির চত্বরেও চালানো হয়েছে বিশেষ সাফাই অভিযান। নিরাপত্তার কথা মাথায় রেখে মন্দিরে মুখ্যমন্ত্রীর পুজোর সময় পৃথক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও খবর : পুলিশে ৪৩ হাজার শূন্যপদ, নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সফরসূচি অনুযায়ী, শনিবার দুপুরে তারাপীঠের কাছে তারাপুরের মাঠে তৈরি হেলিপ্যাডে হেলিকপ্টারে নামার কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে গাড়িতে করে তিনি যাবেন তারাপীঠ মন্দিরে। সেখানে মা তারার পুজো দেওয়ার পর রামপুরহাটের উদ্দেশে রওনা হওয়ার কথা।

রামপুরহাটে গিয়ে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। এর পর রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বীরভূম সফর করছেন শুভেন্দু। সাম্প্রতিক সময়ে জেলার একাধিক ঘটনা ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। ‘পাথরসম্রাট’ টুলুর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনা, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড এবং প্রাক্তন মন্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর তাঁর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

ফলে তারাপীঠে পুজো থেকে শুরু করে প্রশাসনিক বৈঠক—মুখ্যমন্ত্রীর প্রতিটি কর্মসূচির দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। তাঁর সফরে কী বার্তা উঠে আসে, এখন সেটাই দেখার।

[youtube-feed feed=1]
Read More

Latest News