HomeScrollছিঁড়ে গেল তার, তিন তলা থেকে লিফট এসে পড়ল গ্রাউন্ড ফ্লোরে! আহত...
Kamarhati

ছিঁড়ে গেল তার, তিন তলা থেকে লিফট এসে পড়ল গ্রাউন্ড ফ্লোরে! আহত হলেন ৫ জন

হাসপাতালের লিফটের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে

ওয়েব ডেস্ক : কামারহাটিতে (Kamarhati) ভয়াবহ দুর্ঘটনা। ছিঁড়ে গেল হাসপাতালের লিফটের (Elevator) তার। তার পরেই তিন তলা থেকে লিফট এসে পড়ল গ্রাউন্ড ফ্লোরে। ঘটনায় ৫ জন আহত হয়েছেন বলে খবর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশপাশি হাসপাতালের (Hospital) লিফটের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

জানা যাচ্ছে, কামারহাটির (Kamarhati) ইএসআই হাসপাতালে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনার সময় ওই লিফটের ভিতরে ছিলেন রোগী ও তার আত্মীয়-স্বজন। হঠাৎ তিন তলাতে লিফটে ঢোকার পর লিফটের তার ছিঁড়ে যায় বলে খবর। ঘটনায় রোগীসহ রোগীর পরিবারের মোট পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। আর এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে ওই হাসপাতালে।

আরও খবর : কুলটিতে ট্রাকচালকদের বিক্ষোভে থমকাল জাতীয় সড়ক, যানজটে নাজেহাল যাত্রীরা

এই ঘটনায় ওই লিফটে থাকা এক মহিলা বলেছেন, আমরা লিফটের জন্য দাঁড়িয়েছিলাম। লিফটে (Elevator) ওঠার পর তা বন্ধ হয়ে গিয়েছিল। এর পর তা উপরে উঠে গিয়ে নীচে এসে পড়ে। তার পর চারিদিকে ধোঁয়া হয়ে যায়। এই ঘটনায় তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন। ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে রয়েছেন বলেও জানিয়েছেন। হাসপাতালের ভিতরে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

বলে রাখা দরকার, গত মার্চ মাসে আর জি কর মেডিক্যালে লিফট বিপর্যয়ে মৃত্যু হয়েছিল এক ব্যাক্তির। ছেলেকে চিকিৎসা করাতে আর জি করে নিয়ে এসেছিলেন তিনি। সেখানেই লিফটে আটকে মৃত্যু হয়েছিল তাঁর। তা নিয়ে নড়েচড়ে বসেছিল প্রশাসন। হাসপাতালের লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছিল। তার কয়েকমাস পর এবার ইএসআই হাসপাতালে তিন তলা থেকে তার ছিঁড়ে নিচে পড়ল লিফট। ঘটনায় আহত অনেকে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News