Friday, June 12, 2026
HomeScroll'কেউ রেহাই পাবে না...’ বেআইনি মাদ্রাসা নির্মাণ নিয়ে সতর্ক বার্তা দিলেন ক্ষুদিরাম
Kshudiram Tudu

‘কেউ রেহাই পাবে না…’ বেআইনি মাদ্রাসা নির্মাণ নিয়ে সতর্ক বার্তা দিলেন ক্ষুদিরাম

সরকারি জমি দখল ও ভুয়ো সার্টিফিকেট নিয়ে তদন্তের ইঙ্গিত মন্ত্রীর

ওয়েব ডেস্ক: ‘অন্যায় করলে কেউ রেহাই পাবে না’ বর্ধমানে বিস্ফোরক মন্ত্রী ক্ষুদিরাম টুডু (Kshudiram Tudu)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে এফআইআর হওয়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। শনিবার বর্ধমান শহরের কালনা গেট চত্বরে বিজেপি কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অন্যায় যারা করেছে তারা কেউ ছাড় পাবে না। প্রয়োজন হলে গ্রেফতারও হতে পারেন।”মন্ত্রী আরও দাবি করেন, যারা প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন এবং সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নেবে।

অবৈধ মাদ্রাসা (Illegal Madrasas) ও বেআইনি নির্মাণ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুদিরাম। এদিন ক্ষুদিরাম টুডু বলেন,“রাজ্যে সমস্ত অবৈধ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আবার খোলার চেষ্টা করলে বুলডোজার চালানো হবে।”তিনি আরও জানান, সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং চার্চের জমি উদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে বলেও দাবি করেন তিনি।পোস্ট পোল ভায়োলেন্স ইস্যুতে তৃণমূলকে নিশানা তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন প্রসঙ্গে কটাক্ষ করে মন্ত্রী বলেন,“২০২১ সালের পর পোস্ট পোল ভায়োলেন্স কি ওরা ভুলে গিয়েছে? বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছে, ৩১১ জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন। এগুলো লোক দেখানো, বিজেপির কাছে এসব চলবে না।”

আরও পড়ুন: আরজি করের পর এবার কাটমানি ফাইলস খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সরকারি জমি দখল ও ভুয়ো সার্টিফিকেট নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়ে মন্ত্রী জানান, সরকারি জমি যারা দখল করে রয়েছেন, সেগুলি খালি করানো হবে। প্রয়োজনে বুলডোজার চালানোর কথাও বলেন তিনি। একই সঙ্গে ২০১১ সালের পর থেকে ইস্যু হওয়া এসসি ও এসটি সার্টিফিকেট নিয়েও বড় মন্তব্য করেন ক্ষুদিরাম টুডু। তাঁর দাবি, “ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যারা সরকারি চাকরি বা শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ নিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সিআইডি তদন্তের কথাও সচিবকে বলা হয়েছে।” দফতর গুলো ঘুঘুর বাসা হয়ে আছে, নিজের দফতর নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, “যে দফতরগুলির দায়িত্ব পেয়েছি, সেগুলো ঘুঘুর বাসা হয়ে রয়েছে। সার্ফ, সানলাইট দিয়ে পরিষ্কার করে দেব।”পাশাপাশি তিনি জানান,“ডাবল ইঞ্জিন সরকার গুজরাট ও ইউপি মডেলে পশ্চিমবঙ্গ চালাবে। যেখানে দুর্নীতি আছে, সব ক্লিন করতে হবে।”শনিবার বর্ধমান শহরের কালনাগেট চত্বরে বিজেপি কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েই এই সব মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d