Sunday, June 28, 2026
HomeScrollমমতার নাম-ছবি দিয়ে ভুয়ো সরকারি ঋণের ফাঁদ! সতর্ক করল রাজ্য পুলিশ
Mamata Banerjee

মমতার নাম-ছবি দিয়ে ভুয়ো সরকারি ঋণের ফাঁদ! সতর্ক করল রাজ্য পুলিশ

ভুয়ো সরকারি ঋণের বিজ্ঞাপন ছড়িয়ে পড়ছে সজমাধ্যমে

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো সরকারি ঋণের বিজ্ঞাপন ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে। সেই ফাঁদে পা দিলেই খোয়া যেতে পারে হাজার হাজার টাকা। রবিবার অনলাইনের এই প্রতারণা চিহ্নিত করে সাধারণ মানুষকে সতর্ক করল রাজ্য পুলিশ (State Police)।

রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াট্‌অ্যাপে ছড়ানো বিজ্ঞাপন ও ভিডিয়োতে মুখ্যমন্ত্রীর নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে। পুলিশ স্পষ্ট করেছে, এই ধরনের কোনও ঋণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত বা অনুমোদিত নয়। বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক।

আরও পড়ুন: বিষ্ণুপুরে জিৎ-এর অনুষ্ঠানে বিশৃঙ্খলা! আহত হলেন অনেকে

ভুয়ো বিজ্ঞাপনে কী কী লেখা থাকছে? পুলিশ জানিয়েছে, প্রতারকেরা সাধারণত ‘তৎক্ষণাৎ ঋণ’, ‘সিবিল ছাড়াই ঋণ’, ‘সরকার অনুমোদিত ঋণ’, ‘কোনও যাচাই ছাড়াই ঋণ’-এর মতো শব্দবন্ধ ব্যবহার করছে। বিজ্ঞাপনে ক্লিক করলেই নিয়ে যাওয়া হচ্ছে ভুয়ো অ্যাপ, ওয়েবসাইট বা নির্দিষ্ট হোয়াট্‌অ্যাপ নম্বরে।

এরপর আধার কার্ড, প্যান কার্ডের তথ্য, এমনকি ওটিপি চাওয়া হচ্ছে। দাবি করা হচ্ছে প্রকল্পের অগ্রিম টাকা। সেই টাকা পাওয়া মাত্রই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে প্রতারকেরা।

পুলিশের পরামর্শ কী? রাজ্য পুলিশ সাধারণ মানুষকে স্পষ্টভাবে জানিয়েছে,

  • সরকারি ঋণের দাবি করা কোনও বিজ্ঞাপনে বিশ্বাস করবেন না
  • অচেনা লিঙ্কে ক্লিক বা অ্যাপ ইনস্টল করবেন না
  • ব্যাঙ্কের তথ্য, পরিচয়পত্র বা ওটিপি কাউকে দেবেন না
  • ঋণের জন্য কেবল অনুমোদিত ব্যাঙ্ক, এনবিএফসি বা সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন

প্রতারিত হলে কী করবেন?
কোনও প্রতারণার শিকার হলে অবিলম্বে যোগাযোগ করতে হবে সাইবার অপরাধ হেল্পলাইন ১৯৩০-এ। পাশাপাশি cybercrime.gov.in ওয়েবসাইটে অভিযোগ জানানো যাবে। স্ক্রিনশট, লিঙ্ক, ফোন নম্বর ও লেনদেনের তথ্য সংরক্ষণ করার পরামর্শও দিয়েছে পুলিশ। প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO