Tuesday, May 26, 2026
HomeScrollঅবশেষে পুলিশের জালে রায়গঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন
Prasanta Barman

অবশেষে পুলিশের জালে রায়গঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন

নিউ টাউন থেকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে, নিজের ভুলেই পুলিশের জালে

কলকাতা: সল্টলেকের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে (Prasanta Barman) অবশেষে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে মদ্যপ অবস্থায় এক পথচারীকে ধাক্কা মারেন নিউটাউনের এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত এই অপসারিত রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মন (Former Rajganj BDO Prashant Barman Arrested)। ইতিমধ্যেই প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের কথা বলে আদালত। যদিও চার্জশিটে তাকে ‘পলাতক’ বলে দাবি করে পুলিশ।

সোমবার রাতে নিউটাউনে এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ধাক্কা মারার পরে আটক করা হয় তাঁকে। যদিও, খুনের ঘটনায় নাম জড়ানোয়, কিছুদিন ধরেই পুলিশের নজরে ছিলেন তিনি। সূত্রের খবর, সোমবার রাত থেকেই প্রশান্ত বর্মণকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছিলেন তদন্তকারী আধিকারিকরা।অবশেষে, মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়।আটক হওয়ার পর থেকে তিনি একটানা প্রভাব খাটানোর চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে খুনের অভিযোগে প্রশান্ত বর্মণকে গত বছর ডিসেম্বর মাসে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ওই প্রাক্তন বিডিও। সর্বোচ্চ আদালতও তাঁকে ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু, দেখা যায় তারপর থেকেই পলাতক ছিলেন এই প্রাক্তন বিডিও। সেই পলাতক, প্রাক্তন বিডিও-রই দেখা মিলল কলকাতায়, নিউটাউনের রাস্তায়।

আরও পড়ুন: মোথাবাড়িকাণ্ডে মালদহে বিশেষ অভিযান, আরও ১৫ জনকে গ্রেফতার করল এনআইএ

মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানো এবং দুর্ঘটনার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ইকো পার্ক থানার পুলিশ। বারাসত কোর্টে তোলা হবে এ দিনই। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি দামী কালো গাড়িতে বসে রয়েছেন প্রশান্ত। রাত সাড়ে ১০টা নাগাদ সিটি সেন্টার ২-এর সামনে দিয়ে বেপরোয়া ভাবে গাড়ি নিয়ে যাচ্ছিলেন প্রশান্ত বর্মন।তার আগে নিউ টাউনের একটি বারে দেদার মদ্যপান করেছিলেন বলে অভিযোগ। মদ্যপ প্রশান্ত গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে আর গতির নিয়ন্ত্রণ রাখতে পারেননি বলেও অভিযোগ।নিউ টাউনের সিটি সেন্টার ২ লাগোয়া রাম মন্দিরে যাওয়ার রাস্তায় আচমকাই এক পথচারীকে ধাক্কা মারেন। যে ব্যাক্তি ভিডিও করছেন, তাঁকে থামাতেও যান। ভিডিও বন্ধও করতে বলেন। হুমকি দিতেও শোনা যায়। এর পরে রাতেই ইকো পার্ক থানায় তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। রাতভর থানাতেই ছিলেন। আজ সকালে গ্রেফতার করা হয়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D