Saturday, August 15, 2026
HomeScrollশুভেন্দুর খাসতালুক কাঁথিতে সবুজ ঝড়, ধরাশায়ি গেরুয়া শিবির

শুভেন্দুর খাসতালুক কাঁথিতে সবুজ ঝড়, ধরাশায়ি গেরুয়া শিবির

২৬-এর আগে ফের সবুজ ঝড়

পূর্ব মেদিনীপুর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) খাসতালুক কাঁথিতে (Kanthi) সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC Wins) সবুজ ঝড়। ধরাশায়ি হল গেরুয়া শিবির। যদিও কয়েকটি কেন্দ্রে সাফল্য পেল বিজেপিও (Bjp)।

কাঁথি ১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের বাড়চুনফলি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৫৩টির মধ্যে ৩৮টি আসন জিতল তৃণমূল, মাত্র ১৫টিতে সীমাবদ্ধ রইল বিজেপি। তবে চারটি কেন্দ্রের মধ্যে দুটি দখল করতে সক্ষম হয় গেরুয়া শিবির। মোট ১৩১৫ ভোটারের এই নির্বাচনে শাসকদলের জয়জয়কার। এছাড়াও, মাজিলাপুর অঞ্চলের SHE গ্রুপের ১৬টি আসনের মধ্যে ১০টি জিতেছে তৃণমূল, ৬টিতে জয় পেয়েছে বিজেপি।

আরও পড়ুন: বিষ্ণুপুরের ৩৫০ বছরের বনেদি দুর্গাপুজো, ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী এই বনেদি বাড়ি

রবিবার সকাল থেকে জুনপুট উপকূল থানার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উত্তেজনাপূর্ণ ভোটগ্রহণ হয়। ফল প্রকাশের পর বিপুল ভোটে জয়ী হয়ে সবুজ আবিরে রাস্তায় নামে তৃণমূল কর্মী-সমর্থকেরা। কাঁথি ১ ব্লকের বিরোধী দলনেতা আমিন সোহেলের নেতৃত্বে মিষ্টিমুখ করে বিজয় উৎসবে মাতেন তৃণমূল শিবির। আইএলটিটিইউসি রাজ্য সম্পাদক ও কাঁথি ১পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল বলেন, “মানুষ তৃণমূলের সঙ্গেই আছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা বিপুল ভোটে জিতব। বিজেপি এখানে হারবেই। বিগত দিনে কিছু গদ্দারের জন্য এই আসন হাতছাড়া হয়েছিল।”

অন্যদিকে, বিজেপির মণ্ডল সভাপতি উমেশ প্রধান অবশ্য দাবি করেছেন, সমবায়ের কিছু কেন্দ্রে তাদের জয় আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করবে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k