Sunday, June 28, 2026
HomeScrollপ্রশান্ত বর্মন মামলায় সরকারি কৌঁসুলির ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের!
Calcutta High Court

প্রশান্ত বর্মন মামলায় সরকারি কৌঁসুলির ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের!

মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার!

ওয়েব ডেস্ক : খুনের অভিযোগে অভিযুক্ত বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মন-কে (Prashant Barman) জামিন দেওয়ার ঘটনায় নিম্ন আদালতের সরকারি কৌঁসুলির ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্ট স্পষ্টভাবে জানতে চায়, অতিরিক্ত জেলা জজের হাতে কেস ডায়েরি থাকা সত্ত্বেও কীভাবে তিনি তা উপেক্ষা করে শুধুমাত্র সরকারি কৌঁসুলির বক্তব্যের উপর ভরসা করে অভিযুক্তকে জামিন দিলেন। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েই সংশয় প্রকাশ করেন আদালত।

শুনানিকালে অভিযুক্ত বিডিও-র আইনজীবী একাধিক টেকনিক্যাল প্রশ্ন আদালতের নজরে আনেন। তাঁর বক্তব্য, পুলিশ কীভাবে সরাসরি জামিন খারিজের আবেদন দায়ের করল এবং কেন আগাম জামিন খারিজের আবেদন করা হয়নি—এই বিষয়গুলি আইনত গুরুত্বপূর্ণ।

আরও খবর : এবার দিব্যাঙ্গ সন্তানরাও ফ্যামিলি পেনশন পাবে, বড় ঘোষণা রাজ্যের

সব পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্ট (Hich Court) নির্দেশ দেয়, অভিযুক্ত বিডিও-র আইনজীবীকে আগামী শুক্রবারের মধ্যে তাঁর সমস্ত বক্তব্য হলফনামার আকারে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার।

প্রসঙ্গত, সোনার ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে রাজগঞ্জ ব্লকের বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। তাঁকে আগাম জামিন দিয়েছিল বারাসাত আদালত। কিন্তু এই আগাম জামিন নিয়েই সরকারি কৌঁসুলির ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO