HomeScrollইংলিশ মিডিয়াম স্কুলে টাকার পাহাড়! স্কুল প্রাঙ্গন থেকে ধাপে ধাপে মিলল নগদ...
Kanchrapara

ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার পাহাড়! স্কুল প্রাঙ্গন থেকে ধাপে ধাপে মিলল নগদ ১ কোটি ৮৫ লক্ষ

প্রথম দফায় প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধারের পর ফের বিপুল পরিমাণ নগদ উদ্ধার হল কাঁচরাপাড়ার শিক্ষা প্রতিষ্ঠানে

উত্তর ২৪ পরগনা: প্রথম দফায় প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধারের পর ফের বিপুল পরিমাণ নগদ উদ্ধার হল কাঁচরাপাড়ার (Kanchrapara) হার্নেট ইংলিশ মিডিয়াম হাই স্কুল (Harnett English Medium High School) থেকে। পুলিশের দ্বিতীয় দফার তল্লাশিতে স্কুল প্রাঙ্গণ থেকে আরও ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে উদ্ধার হওয়া নগদের পরিমাণ দাঁড়াল প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জুন রাতে কাঁচরাপাড়ার ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করে বীজপুর থানার পুলিশ। সেই ঘটনায় স্কুলের অ্যাকাউন্ট্যান্ট অভীক নাগ এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট সায়ন পালকে গ্রেফতার করা হয়। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ চালানো হয়।

আরও পড়ুন: এবার মিস্টির দোকানে ডিম! কারণ জানলে চমকে উঠবেন

তদন্তকারীদের দাবি, জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতেই গত ১৫ জুন গভীর রাতে ধৃত দুই কর্মীকে সঙ্গে নিয়ে ফের স্কুলে তল্লাশি অভিযান চালানো হয়। দ্বিতীয় দফার সেই তল্লাশিতেই আরও ৮ লক্ষ টাকা উদ্ধার হয়। পুলিশের অনুমান, স্কুলের ভেতরে এখনও আরও নগদ অর্থ বা গুরুত্বপূর্ণ নথি লুকিয়ে রাখা থাকতে পারে। সেই সম্ভাবনা খতিয়ে দেখতে ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর বিতর্ক। বীজপুরের বর্তমান বিধায়ক সুদীপ্ত দাস দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং তাঁর ভাই, কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীর কালো টাকা হতে পারে। তাঁর অভিযোগ, শুধুমাত্র একটি স্কুলেই নয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও নিরাপদ বলে বিবেচিত একাধিক জায়গায় বিপুল পরিমাণ অর্থ লুকিয়ে রাখা হয়েছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News