Monday, June 29, 2026
HomeScroll'জয় নিতাই' বলে বক্তব্য শুরু মোদির! তার পর কী বললেন?
Narendra Modi

‘জয় নিতাই’ বলে বক্তব্য শুরু মোদির! তার পর কী বললেন?

মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কিছুই বললেন না মোদি!

ওয়েব ডেস্ক : সম্প্রতি রাজ্যে সম্পন্ন হয়েছে এসআইআর (SIR) প্রক্রিয়া। তাতে বাদ পড়েছে হাজার হাজার মতুয়ার (Matua) নাম। এই পরিস্থিতিতে শনিবার মতুয়াগড় তাহেরপুরে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। কিন্তু, ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে মোদির কপ্টার ঠিক সময়ে নেমেও তাহেরপুর পৌঁছতে পারল না। ফলে বিজেপি (BJP) কর্মীদের উদ্দেশে অডিও বার্তাতেই বক্তব্য রাখলেন তিনি। আর শুরুতেই মতুয়াদের মন পেতে ‘জয় নিতাই’ শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে।

মোদি (Modi) প্রথমে বলেন, ‘‘জয় নিতাই, বড়রা প্রণাম নেবেন। সকলকে শুভেচ্ছা। ক্ষমাপ্রার্থী, আবহাওয়া খারাপ থাকার কারণে আপনাদের কাছে পৌঁছোতে পারিনি। কুয়াশার কারণে সেখানে কপ্টার নামার পরিস্থিতি ছিল না। তাই টেলিফোনে আপনাদের সঙ্গে কথা বলছি।’’ সঙ্গে ট্রেন দুর্ঘটনায় বিজেপি কর্মীদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তিনি।

এছাড়া এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘নদিয়া (Nadia) সেই ভূমি, যেখানে প্রেম, করুণা, ভক্তির রূপ হিসাবে চৈতন্যদেবের জন্ম হয়েছে। নদিয়ার গ্রামে গ্রামে কীর্তনের সুর উঠত, ঐক্যের সুর বাজত।’’ এর পরেই বাংলায় মোদিকে বলতে শোনা যায়, ‘‘হরিনাম দিয়ে জগৎ মাতায় আমার একলা নিতাই।’’ তাঁকে আরও বলতে শোনা যায়, সমাজকল্যাণের এই নৌকাকে মতুয়ারা আগে নিয়ে গিয়েছেন, কর্মের মর্ম বুঝিয়েছেন পরিচাঁদ ঠাকুর। আর মাতৃত্ব বর্ষণ করেছেন বড়মা। তবে মতুয়া নিয়ে এত কিছু বললেও, যে হাজার হাজার নাম এসআইআর থেকে বাদ পড়েছে তা নিয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী।

আরও খবর : বিগ ব্রেকিং, তাহেরপুরে ভার্চুয়াল সভা করবেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, এসআইআর (SIR) খসড়া তালিকায় দেখা গিয়েছে, মতুয়া প্রভাবিত বিধানসবা কেন্দ্রগুলিতেই সব থেকে বেশি নাম বাদ গিয়েছে। শুধুমাত্র রানাঘাট উত্তর-পূর্ব ও রানাঘাট দক্ষিণেই ৪২ হাজার মতুয়ার নাম বাদ পড়েছে। ফলে মনে করা হচ্ছিল, এদিন মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বড় ঘোষণা করতে পারেন মোদি। তবে এদিন শুধু তিনি অনুপ্রবেশকারীদের আক্রমণ করলেন। সঙ্গে আক্রমণ করলেন তৃণমূলকেও। কিন্তু মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কিছুই বললেন না তিনি।

এ নিয়ে কুণাল ঘোষ বলেন, এসআইআরের কারণে যে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে পড়ছেন, তাঁদের জন্য বার্তা দিতে পারতেন প্রধানমন্ত্রী। কিন্তু তা নিয়ে কিছু বললেন না তিনি। মোদির বক্তব্যকে ‘দিশাহীন এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করেছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO