Thursday, May 14, 2026
HomeScrollছন্দহীন গিল! সেজন্যই কি বিশ্বকাপ থেকে বাদ? কী বললেন সূর্য?
Shubman Gill

ছন্দহীন গিল! সেজন্যই কি বিশ্বকাপ থেকে বাদ? কী বললেন সূর্য?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে মাত্র ৩২ রান করেছেন শুভমন

ওয়েব ডেস্ক: প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজে এক্কেবারে ছন্দে দেখা যায়নি শুভমন গিলকে (Shubman Gill)। চোট সারিয়ে দলে ফিরলেও গিলের ব্যাট থেকে সেভাবে রান আসেনি এই সিরিজে। পাঁচ ম্যাচের মধ্যে যে চারটি ম্যাচে বল গড়ায়, তার মধ্যে তিন ইনিংসে ব্যাট হাতে তিনি মোট ৩২ রান করেন। আর এই সিরিজ শেষ হতেই আসন্ন টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) জন্য ভারতের যে স্কোয়াড ঘোষিত হল, তাতে বাদ দেওয়া হয়েছে শুভমনকে। কিন্তু খারাপ ফর্মের জন্যই কি বাদ পড়লেন গিল? সেটাই এখন বড় প্রশ্ন।

যদিও বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড (India Squad For T20 World Cup 2026) ঘোষণা করার পর শুভমনের বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) । তিনি জানান যে, অফ-ফর্মের জন্য গিলকে বাদ দেওয়া হয়নি। তাহলে কেন? এর উত্তরে সূর্য বলেন, “আমরা দলের টপ অর্ডারে একজন উইকেটকিপারকে দলে চাইছিলাম, সেই জন্য শুভমনের স্থানে জায়গা দেওয়া হয়েছে ইশানকে।”

আরও পড়ুন: বাদ শুভমন, ফিরলেন ইশান! বিশ্বকাপের জন্য কেমন হল ভারতের স্কোয়াড?

স্কোয়াড ঘোষণার পর শুভমনের বাদ প্রসঙ্গে একই কথা বলেন বিসিসিআই-এর (BCCI) প্রধান নির্বাচক অজিত আগরকারও। তিনি এ প্রসঙ্গে বলেন, “শুভমনকে বাদ দেওয়া হয়েছে কম্বিনেশনের কারণে। দলে ১৫ জনকে জায়গা দিতে হলে, কাউকে না কাউকে বাদ দিতেই হয়। দুর্ভাগ্যবশত এবার সেটা হলেন গিল।”

কিন্তু তারপরেও গিলের ধারাবাহিকভাবে রান না পাওয়া এবং তাঁর বাদ পড়া তো কাকতালীয় হতে পারে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে  কটকে তিনি ২ বলে মাত্র ৪ রান করেন, দ্বিতীয় ম্যাচে চন্ডীগড়ে তিনি প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন। তৃতীয় ম্যাচে ২৮ রান করলেও সেভাবে ছন্দে দ্বখা যায়নি গিলকে। পঞ্চম ম্যাচে তো চোটের কারণে দলেই জায়গা পাননি। তার পরদিনই আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডেও জায়গা পেলেন না তিনি। সেই কারণে অনেকেই মনে করছেন, টানা অফ-ফর্মে থাকার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাঁধ হয়েছে ক্রিকেট বোর্ড।

দেখুন আরও খবর:  

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto