HomeScrollভোট চলাকালীন গ্রেফতার শুভেন্দুর পোলিং এজেন্ট! ওসি’র অপসারণের দাবিতে সরব বিজেপি প্রার্থী
Suvendu Adhikari

ভোট চলাকালীন গ্রেফতার শুভেন্দুর পোলিং এজেন্ট! ওসি’র অপসারণের দাবিতে সরব বিজেপি প্রার্থী

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়তেই উত্তপ্ত নন্দীগ্রাম!

ওয়েব ডেস্ক: সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়তেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম (Nandigram)। এদিন শুরুতে বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, এলাকায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, তাঁর পোলিং এজেন্ট তথা মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক।

জানা গিয়েছে, সকালে টোটোয় চেপে ভোট দিতে যাওয়াকে ঘিরেই প্রথমে বচসা শুরু হয়, পরে তা গড়ায় পুলিশি হস্তক্ষেপে। এরপরই বুদ্ধদেব মণ্ডলকে আটক করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি পিংলার ওসি চিন্ময় প্রামাণিকের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলেন।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2026 LIVE : নওদায় ব্যাপক বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর

শুভেন্দুর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে। তিনি জানান, ইতিমধ্যেই বিষয়টি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকে ফোনে জানিয়েছেন। পাশাপাশি পিংলার ওসির অবিলম্বে অপসারণের দাবিও তোলেন তিনি। তাঁর কথায়, “এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না।”

শুধু নন্দীগ্রামই নয়, এদিন বিনপুর, খড়্গপুর সহ একাধিক এলাকায় বিজেপি কর্মীদের হেনস্থার অভিযোগ করেন শুভেন্দু। তাঁর আরও অভিযোগ, কিছু জায়গায় হিন্দু ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। সূত্রের খবর, এই অভিযোগ সামনে আসার পর সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা হয়। এরপর আতঙ্ক কাটিয়ে তাঁরা ভোট দিতে বুথে পৌঁছন বলে জানা গিয়েছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News