HomeScrollনেতাজি বিতর্কে বঙ্গ বিজেপিতে প্রকাশ্য কোন্দল! অনন্ত মহারাজকে নিশানা অসীম সরকারের
Asim Sarkar

নেতাজি বিতর্কে বঙ্গ বিজেপিতে প্রকাশ্য কোন্দল! অনন্ত মহারাজকে নিশানা অসীম সরকারের

ফুলিয়ায় সামাজিক কর্মসূচিতে দলেরই রাজ্যসভা সাংসদকে নাম না করে আক্রমণ বিজেপি বিধায়কের, নেতাজিকে অপমান মেনে নেবেন না সাফ বার্তা

ওয়েব ডেস্ক : নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) ঘিরে বিতর্কের আবহে প্রকাশ্যে এল বঙ্গ বিজেপির অন্দরের কোন্দল। রবিবার নদিয়ার ফুলিয়ায় এক কর্মসূচিতে দলেরই রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজকে ((Ananta Maharaj)) নাম না করে তীব্র আক্রমণ করেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

বক্তব্য রাখতে গিয়ে কয়েকজন বিধায়ক ও সাংসদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন অসীম সরকার। তাঁর অভিযোগ, রাজবংশী সম্প্রদায়ের পরিচয়কে সামনে রেখে স্কুলে না যাওয়া এবং নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা ব্যক্তির সম্পর্কে কথা বলারই প্রয়োজন নেই। যদিও সরাসরি কারও নাম নেননি তিনি।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করেন অসীম সরকার (Ashim Kumar Sarkar)। তিনি জানান, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমানের বিষয়টি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাঁর বক্তব্যে নাম না থাকলেও নিশানা যে দলেরই এক সাংসদ, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

আরও খবর : বারুইপুরে বিজেপি কর্মী খুন! পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে গন্ডগোল, ধারালো অস্ত্রের কোপে মৃত্যু

সম্প্রতি স্বাধীনতার ইতিহাস এবং নেতাজির ভূমিকা নিয়ে তাঁর একাধিক মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। স্বাধীনতা আন্দোলন প্রসঙ্গে তাঁর বক্তব্য, “শুধু মহাত্মা গান্ধি, জওহরলাল নেহরু বা কংগ্রেসের আন্দোলনের ফলেই ভারত স্বাধীন হয়েছে, এই ধারণা সঠিক নয়।” নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ নিয়েও একাধিক দাবি করেন অনন্ত মহারাজ (Ananta Maharaj)। তাঁর কথায়, “কোচবিহারের মহারাজা যুদ্ধ করে হিটলার এবং আজাদ হিন্দ ফৌজকে পরাজিত করেছিলেন।” জার্মানির হাতে বন্দি ব্রিটিশ ভারতীয় সেনাদের নেতাজির হাতে তুলে দেওয়া হয়েছিল এবং তাঁদের নিয়েই আজাদ হিন্দ ফৌজ তৈরি হয়েছিল বলেও দাবি করেন তিনি।

নেতাজি প্রসঙ্গে তাঁর আরও মন্তব্য, “নেতাজি সেই সুযোগের অপব্যবহার করেছিলেন।” দেশভাগ নিয়ে তাঁর দাবি, “কোচবিহারের মহারাজাকে যদি স্বাধীন ভারতের সম্রাট করা হত, তবে দেশভাগ হত না। ভারত ও পাকিস্তান এক থাকত।” অনন্ত মহারাজের (Ananta Maharaj) এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এর পর অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ প্রত্যাহার করে রাজ্য সরকার। এবার এই বিতর্কে এবার মুখ খুললেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার

[youtube-feed feed=1]
Read More

Latest News