Tuesday, June 30, 2026
HomeBig newsছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর নিপা ভাইরাস! ফের কি লকডাউনের পথে রাজ্য? কী বলছেন...
Nipah virus

ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর নিপা ভাইরাস! ফের কি লকডাউনের পথে রাজ্য? কী বলছেন বিশেষজ্ঞরা

নিপা ভাইরাসের থাবা বাংলায়, বারাসতে আক্রান্ত দুই নার্স

ওয়েবডেস্ক-  রাজ্যে ফের নিপা ভাইরাসের (Nipah virus) আতঙ্ক। বারাসতের (Barasat) একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দু’জন নার্সের (Nurse) শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে। গত রাতেই তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। খবর পাওয়ার পর আজ সকালে রাজ্য সরকারের বিশেষ টিম বারাসত পৌঁছয়। গোটা পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে পর্যবেক্ষণ করছেন বলে প্রশাসন সূত্রে দাবি। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়ে সচেতনতা বৃদ্ধি এবং জরুর ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী জানান, দু’জন আক্রান্তই সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় গিয়েছিলেন। তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কন্ট্যাক্ট ট্রেসিং-এর কাজ শুরু হয়েছে এবং দ্রুত সংক্রমণের উৎস চিহ্নিত করার চেষ্টা চলছে।

স্বাস্থ্যসচিব এন এস নিগম জানান, আক্রান্ত দু’জন বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই রাজ্যজুড়ে নিপা সংক্রান্ত এসওপি কার্যকর করা হয়েছে। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের পরিকাঠামো নিপা পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রতিটি মেডিকেল কলেজেই নিপা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং পর্যাপ্ত ল্যাব সুবিধা উপলব্ধ।

নিপা ভাইরাস সাধারণত বাদুড় থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সে কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বাদুড় খাওয়া ফল বা খোলা খাবার এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-  শিয়ালদহ থেকে এক ট্রেনেই দেওঘর–কাশী, এ মাসেই শুরু সস্তার অমৃত ভারত

পরিস্থিতি মোকাবিলায় হেল্পলাইনও চালু করা হয়েছে। নাগরিকরা প্রয়োজনে ০৩৩-২৩৩৩-০১৮০ এবং ৯৮৭৪৭০৮৮৫৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে।

প্রশাসনিক মহলের মতে, রাজ্যে সাম্প্রতিক বছরগুলিতে নিপা সংক্রমণের ঘটনা না ঘটলেও আগাম সতর্কতায় কোনও ফাঁক রাখা হচ্ছে না। দ্রুত উৎস শনাক্ত ও সংক্রমণ রুখতেই সর্বোচ্চ সতর্কতায় কাজ শুরু করেছে নবান্ন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO