HomeScrollশুরু হল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বালুরঘাট এক্সপো মেলা
Balurghat

শুরু হল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বালুরঘাট এক্সপো মেলা

এবারে মেলা পদার্পণ করল তার ৩২তম বর্ষে

বালুরঘাট: বালুরঘাট (Balurghat) পুরাতন হাই স্কুলের মাঠে শুক্রবার থেকে পর্দা উঠল বহু প্রতীক্ষিত ও ঐতিহ্যবাহী বালুরঘাট এক্সপো মেলার (Balurghat Expo Mela)। এবারে মেলা পদার্পণ করল তার ৩২তম বর্ষে।

সন্ধ্যা সাতটা নাগাদ ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার শুভ উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক মিত্র, বিশিষ্ট আইনজীবী সুভাষ চাকি সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: যানবাহন ও হাসপাতাল পরিদর্শনে উপস্থিত দুর্গাপুর প্রশাসন! নতুন কী পদক্ষেপ?

এবারের মেলায় বসেছে একশোরও বেশি স্টল। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভিনরাজ্য থেকে আসা হস্তশিল্প, কুটির শিল্প, মহিলাদের বিভিন্ন সাজসজ্জার দ্রব্যাদি, নানা ধরনের খাদ্যপদার্থ সহ আকর্ষণীয় পণ্যের সমাহার রয়েছে পুরো প্রাঙ্গণে। বিশেষ নজর কাড়ছে কোচবিহারের জলপরী, যা এ বছরের অন্যতম প্রধান আকর্ষণ। এছাড়াও রয়েছে নাগরদোলা সহ দর্শনার্থীদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা।

প্রতি বছরের মতো এবারও এক মাসব্যাপী চলবে বালুরঘাট এক্সপো মেলা, যা বালুরঘাটবাসীর কাছে প্রতিবারই উৎসবমুখর এক বিশেষ আকর্ষণ।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News