Monday, June 15, 2026
HomeBig newsভোট মিটতেই উত্তেজনা ভাটপাড়ায়! বিস্ফোরক অভিযোগ তৃণমূলের! কী বলল বিজেপি?
Assembly Election 2026

ভোট মিটতেই উত্তেজনা ভাটপাড়ায়! বিস্ফোরক অভিযোগ তৃণমূলের! কী বলল বিজেপি?

ক্যাম্প অফিসে বসেছিলেন তৃণমূল কর্মীরা, তার পর কী ঘটল? দেখুন

উত্তর ২৪ পরগনা: দ্বিতীয় দফার ভোট (Assembly Election 2026) মিটতেই ফের অশান্তির ছবি সামনে এল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ভাটপাড়ায় (Bhatpara)। তৃণমূল কংগ্রেসের (TMC) এক কর্মীর উপর হামলা এবং গুলি চলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের তির বিজেপির (BJP) দিকে।

ঘটনাটি ঘটেছে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ১২২ নম্বর বুথ এলাকায়। অভিযোগ, ভোটপর্ব শেষ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁদের ক্যাম্প অফিসে বসেছিলেন। সেই সময় কয়েকজন বিজেপি কর্মী সেখানে এসে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: ডিসি-আরসি সেন্টারে ইভিএম বদল হয়েছে, অভিযোগ বিজেপি প্রার্থীর

তৃণমূলের দাবি, এরপরই তাদের সক্রিয় কর্মী তাপস দাসের উপর বেধড়ক মারধর চালানো হয়। শুধু তাই নয়, ঘটনাস্থলে তিন রাউন্ড গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাপস দাসকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, এই ঘটনায় তাদের কোনও যোগ নেই। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের দাবিতে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d