HomeScrollভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, তাণ্ডব আইএসএফের
Bhangar

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, তাণ্ডব আইএসএফের

তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে হামলা

ভাঙড়- রাজ্যে পালাবদল। তবে ভাঙড় (Bhangar) আছে ভাঙড়ে। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হল ভাঙড়। একাধিক গ্রামে তাণ্ডব আইএসএফের (ISF) । তৃণমূল করার অপরাধে বাড়িতে ঢুকে মারধর করার পাশাপাশি জিনিসপত্র নষ্ট করার অভিযোগ উঠল আইএসএফ বিরুদ্ধে। মঙ্গলবার সকালে তৃণমূলের (TMC)  পতাকা না খোলার অভিযোগে নিমকুড়িয়া গ্রামে এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় ৫০ থেকে ৬০ জন আইএসএফ কর্মী সমর্থক।

ওই বাড়ির বাসিন্দা বৃদ্ধ হাকিম আলী মোল্লা ও তার স্ত্রী আয়েশা বিবিকে মারধর করা হয়। হাকিমের ছেলের হাতে কামড়ে নেওয়া হয়। ঘটনায় মাথা ফাটে আয়েশা বিবি এবং তার ছেলে ফরিদ আলী মোল্লা, বৌমা রোজিনা বিবিকেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করে আইএসএফ।

এদিকে ভোটের রেজাল্ট বের হতেই জয়ের হাসি হাসলেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা। কিন্তু ভাঙড়ে ফুল ফোটাতে পারেননি তিনি। বিপুল ভোটে জয়ী হয়েছেন আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকী।

আরও পড়ুন-  দখল নয়, তৃণমূলকে পার্টি অফিস ফিরিয়ে দিল বিজেপি!

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী ২৬ হাজার ১৫১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লিড নিয়েছিল। ফলে এবারের লড়াই ছিল নওশাদের কাছে বড় চ্যালেঞ্জ।

[youtube-feed feed=1]
Read More

Latest News