HomeScrollজুয়েল শেখ কাণ্ডে মুর্শিদাবাদের ভগবানগোলায় ধিক্কার মিছিল
Murshidabad

জুয়েল শেখ কাণ্ডে মুর্শিদাবাদের ভগবানগোলায় ধিক্কার মিছিল

বিজেপির এই বর্বরতার বিরুদ্ধে লড়াই চলবেই, স্লোগান মিছিলে

মুর্শিদাবাদ – বিজেপি শাসিত রাজ্যে (BJP Ruled State) বাঙালি খুনের রাজনীতি! পরিযায়ী শ্রমিক (Migrant workers)  জুয়েল শেখকে (Jewel Sheikh) পিটিয়ে খুনের প্রতিবাদে ভগবানগোলায় (Bhagwangola) তীব্র ধিক্কার মিছিল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম আক্রমণ এবং সুতির পরিযায়ী শ্রমিক জুয়েল শেখকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুনের ঘটনার বিরুদ্ধে ফুঁসে উঠল ভগবানগোলা।

এই বর্বর,  অমানবিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ভগবানগোলায় অনুষ্ঠিত হল এক জোরালো ধিক্কার মিছিল। ভগবানগোলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকারের নেতৃত্বে এবং ভগবানগোলা ব্লক ১ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ইমরান হোসেন প্রামানিক ও যুব তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মামুন সারোয়ারের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।

মিছিলে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিলে ওঠে তীব্র স্লোগান—বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের টার্গেট করে আক্রমণ বন্ধ করতে হবে, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন- ক্যানিংয়ে MLA কাপকে ঘিরে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে আহত বহু 

বক্তারা অভিযোগ করেন,  বিজেপির রাজনীতিই আজ ঘৃণা ও বিভাজনের আগুন জ্বালিয়ে দিচ্ছে, যার ফলেই একের পর এক নিরীহ শ্রমিককে ভিন রাজ্যে খুন হতে হচ্ছে।

জুয়েল শেখের হত্যাকাণ্ডকে পরিকল্পিত জাতিবিদ্বেষের ফল বলে আক্রমণ শানিয়ে অবিলম্বে দোষীদের কঠোরতম শাস্তির দাবি তোলা হয়। ধিক্কার মিছিল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—বাংলার পরিযায়ী শ্রমিকদের রক্তের দায় এড়াতে পারবে না বিজেপি,  এই বর্বরতার বিরুদ্ধে লড়াই চলবেই।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News