Tuesday, June 30, 2026
HomeScrollবাংলাদেশে 'পুশব্যাক,' বাংলার মাটিতেই মা হলেন সোনালি
Sonali BiBi

বাংলাদেশে ‘পুশব্যাক,’ বাংলার মাটিতেই মা হলেন সোনালি

বীরভূম সফরে সোনালির সঙ্গে দেখা করার আশ্বাস অভিষেকের

ওয়েবডেস্ক-  এসআইআর (SIR) আবহে হেনস্থা শিকার সেই সোনালি বিবি (Sonali BiBi) মা হলেন। পুত্রসন্তানের (Baby Boy) জন্ম দিয়েছেন তিনি। বীরভূমের (Birbhum0 মাটিতে সন্তানের জন্ম দিলেন সোনালি। মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছে বলে জানা গেছে। শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে তাঁর সঙ্গে দেখা করারও আশ্বাস দিয়েছেন তিনি।

এসআইআর আবহে এই সোনালি বিবি চরম হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। পুশব্যাক (PushBack) করে বাংলাদেশে (Bangladesh) পাঠিয়ে দেওয়া হয়। এখনও বাংলাদেশের জেলেই রয়েছে সোনালি বিবির স্বামী ও সন্তান। অন্তঃসত্ত্বা অবস্থায় বাংলাদেশে জেলে কাটাতে হয়েছিল সোনালিকে। ব্যাপক নির্যাতন সহ্য করতে হয়েছে। সাত মাস ধরে পদ্মাপাড়ের জেলে এক অসহনীয় পরিস্থিতি সঙ্গে লড়াই করে দেশে নিজের জেলা বীরভূমে ফেরেন তিনি। এই পরিস্থিতিতে সোনালির পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকার দরবার করা সহ মামলা লড়েছিল সু্প্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। এর পরেই দেশে ফেরাতে উদ্যোগ নেয়। দেশের ফেরার পরেও তাঁদের পাশে ছিল তৃণমূল-কংগ্রেস।

মা হওয়ার পর সোনালিকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঐকান্তিক প্রচেষ্টাতেই নিজের দেশে ফেরা সম্ভব হয়েছিল সোনালি খাতুনকে। বাড়ি ফেরার পরেই সোনালি অভিষেক ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

অভিষেক লেখেন, বীরভূমের রামপুরহাটে মেডিক্যাল কলেজে সোনালি খাতুন একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন জেনে আমি গভীরভাবে অনুপ্রাণিত এবং আন্তরিকভাবে আনন্দিত। ক্ষমতার এক মর্মান্তিক অপব্যবহারের মাধ্যমে, তাঁকে মিথ্যাভাবে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছিল, এবং দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকার তাঁকে জোরপূর্বক বাংলাদেশে নির্বাসিত করেছিল’।

আগামী ৬ জানুয়ারি বীরভূমে সভা করতে আসছেন অভিষেক। তখন সোনালির সঙ্গে দেখা করতে পারেন বলে একটা কথা শোনা যাচ্ছিল।

এর পরেই অভিষেক আজ লিখলেন, ‘এটা মানবতার জয়। আগামীকাল, বীরভূম সফরের সময় আমি ব্যক্তিগতভাবে সোনালির সঙ্গে দেখা করব, এবং তাঁকে ও তাঁর নবজাতককের জন্য শুভকামনা জানাব। তাঁর পরিবারের জন্য প্রার্থনা রইল। জয় বাংলা’।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO