HomeScrollদক্ষিণবঙ্গে ফের শুরু ঝড়-বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস
Weather Update

দক্ষিণবঙ্গে ফের শুরু ঝড়-বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত

ওয়েব ডেস্ক : ফের একবার দক্ষিণবঙ্গে (South Bengal) বাড়তে শুরু করেছে গরম। তবে উত্তরবঙ্গে (North Bengal) চলছে বৃষ্টিপাত। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এর জেরে বাংলায় প্রবেশ করছে জলীয় বাষ্প। ফলে ফের একবার ঝড়-বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ১৯ মে-র মধ্যে বৃষ্ঠিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে দিনের বেলায় গরম অব্যাহত রয়েছে। আগামী বেশকিছুদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আরও খবর : সাড়ে ১০ ঘণ্টা জেরার পর গ্রেফতার ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে

এদিকে আজ কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কিছুদিন আবহাওয়া একই থাকবে বলে জানাচ্ছে হাওযা অফিস।

তবে দক্ষিণবঙ্গে তেমন ভারী তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News